সংবাদ কর্মী আমান উল্লাহ কবিরের মায়ের ইন্তেকাল ; কাল সকাল জানাজা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : টেকনাফে কর্মরত সংবাদকর্মী আমান উল্লাহ কবিরের মা ইন্তেকাল করেছেন। কাল সকালে স্থানীয় গোরস্থানে দাফন করা হবে। এই সংবাদকর্মীর মায়ের মৃত্যুতে টেসাসসহ বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।

৫ এপ্রিল (রবিবার) বিকাল ৫টায় টেকনাফ সাংবাদিক ফোরাম’র সাবেক সভাপতি, টেসাস সদস্য, দৈনিক মানব জমিন, সাঙ্গু পত্রিকার টেকনাফ প্রতিনিধি ও আলো নিউজ টুয়েন্টি ফোর ডটকমের নির্বাহী সম্পাদক আমান উল্লাহ কবির এর মা, মরহুম মাওলানা কবির আহমদের সহধর্মিনী রাবেয়া খাতুন (৬৭) বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ছেলে, মেয়ে, নাতি, নাতনীসহ আত্বীয়-স্বজন রেখে গেছেন। আগামী কাল সোমবার সকাল ১০টায় দমদমিয়াস্থ মসজিদ মাঠে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে।

সংবাদকর্মী আমান উল্লাহর মায়ের মৃত্যুতে টেকনাফ টুডে পরিবার, টেসাসের প্রধান উপদেষ্টা মমতাজুল ইসলাম মনু, সভাপতি মুহাম্মদ ছলাহ উদ্দিন ও সাধারণ সম্পাদক হুমায়ূন রশিদসহ সকল সদস্যবৃন্দ মরহুমার বিদেহী আত্নার শান্তি কামনা করেছেন।