সংবাদে প্রকাশের জেরে পেকুয়ায় রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে হামলা ও ভাংচুর : আটক-১

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago
dav

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া : পেকুয়ায় সংবাদ প্রকাশের জের ধরে রিপোর্টার্স ইউনিটি পেকুয়ার কার্যালয়ে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়েছে চিহ্নিত বনদস্যু সুমনের নেতৃত্বে একদল দুর্বৃত্ত। এতে রিপোর্টার্স ইউনিটির অর্থ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ হিজবুল­াহ আহত হয়েছে।
সোমবার (১৩মে) দুপুর ৩টার দিকে উপজেলার পেকুয়া চৌমুহনীস্থ রিপোটার্স ইউনিটি পেকুয়ার কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনার মূলহোতা ইলিয়াস উদ্দিন সুমনকে আটক করে। আটক ইলিয়াস উদ্দিন সুমন বারবাকিয়া ইউনিয়নের পাহাড়িয়াখালী এলাকার মোহাম্মদ ইসমাঈলের ছেলে।
রিপোটার্স ইউনিটি পেকুয়ার সভাপতি সাংবাদিক মোঃ ফারুক বলেন, বনদস্যু ইলিয়াস উদ্দিন সুমন নিরহ লোকদের মামলা দিয়ে হয়রানি, পাহাড়ের বনভূমি দখল, বনায়ন নিধনসহ অসংখ্য অভিযোগ ছিল। এসব ঘটনায় স্থানীয়রা সরকারী বিভিন্ন দপ্তরে লিখিত গণ অভিযোগ দায়ের করে। এবিষয়ে পেকুয়ার কর্মরত সংবাদকর্মীরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে। এতে বনদদস্যু সুমন সংবাদকর্মী ক্ষিপ্ত হয়ে বিভিন্ন হুমকি দেয়। এরই ধারাবাহিকতায় সোমবার বিকেল ৩ টার দিকে ৪-৫ সন্ত্রাসী নিয়ে সাংবাদিক কার্যালয়ে হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা দুটি ল্যাপটপ, ১০টি চেয়ার, ১টি পানির ফিল্টার ভাংচুর করে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে। সাথে দুটি ক্যানন ডিএসএলআর ক্যামরা ও ১টি ল্যাপটপ লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
পেকুয়া থানার ওসি জাকির হোসেন ভূঁইয়া বলেন, সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মূলহোতা ইলিয়াসকে আটক করা হয়েছে। ভুক্তভোগীদের পক্ষে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।