শিশুর বিরুদ্ধে সহিংসতা বন্ধে সাত কৌশল বিষয়ক কর্মশালা টেকনাফে অনুষ্ঠিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

নুরুল করিম রাসেল :
শিশুর বিরুদ্ধে সহিংসতা বন্ধে সাত কৌশল বিষয়ক কর্মশালা টেকনাফে অনুষ্ঠিত হয়েছে।

সিসিডি বাংলাদেশ ও রেডিও নাফ ৯৯.২ এফএম এর যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত উক্ত কর্মশালা সোমবার সকাল ১০টা থেকে টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সিসিডি বাংলাদেশ এর প্রোগ্রাম কো অর্ডিনেটর শামসুন নাহার সুইটি’র সঞ্চালনায় রাজশাহীর রেডিও পদ্মার স্টেশন ম্যানেজার শাহানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এমদাদ হোসেন চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা আলমগীর কবির।

66061559 1021295424736485 3175045326503411712 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর

কর্মশালায় আলোচনা করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযেগী অধ্যাপক সাতিল সিরাজ


কর্মশালায় শিশুর প্রতি সহিংসতা বন্ধে সাত কৌশল নিয়ে বিশদ আলোচনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাতিল সিরাজ।
পরে গ্রুপ ওয়ার্কের মাধ্যমে উক্ত কৌশল বাস্তবায়নে কি কি করনীয় রয়েছে তা নিয়ে আলোচনা ও উপস্থাপনা করা হয়। শেষে অংশগ্রহনকারীগন শিশুর বিরুদ্ধে সহিংসতা বন্ধে টেকনাফ ঘোষনায় স্মাক্ষর করেন ।
66039565 736279376807965 1641745553769365504 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
কর্মশালায় টেকনাফের বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষকসহ সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।