নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঈদগাঁও- ঈদগড়- সড়কের হিমছড়ী ঢালায় জনপ্রিয় সংগীত শিল্পী জনি রাজ দে কে পরিকল্পিত নির্মমভাবে হত্যার প্রতিবাদে চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) বিকাল ৪টায় চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলা সদরের চিরিংগা নিউ মার্কেট সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিহত জনি রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের চরপাড়ার তপন দের ছেলে। তিনি ঈদগাও ফরিদ আহমদ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক শাখার শিক্ষার্থী ছিলেন।
চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ এর সভাপতিত্ব সাধারণ সম্পাদক বাবলা দেব নাথের পরিচলনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি সুধাম কান্তি দাশ, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক হারাধন দাশ, বাংলাদেশ সনাতনী সেবক সংঘের প্রতিষ্ঠিতা মনোরঞ্জন দে গণেশ, উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক তপন কান্তি সুশীল, সদস্য সুধাংশু বিমল সুশীল, সাংগঠনিক সম্পাদক সুধীর চন্দ্র দাশ, কক্সবাজার জেলা লোকনাথ ব্রাহ্মচারী সেবক সংঘের যুগ্ম সম্পাদক সুনিল কান্তি নাথ, জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির কক্সবাজার জেলা যুগ্ম সম্পাদক মাষ্টার আশিষ বসাক।
অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য (এম ইউপি) রুপন দাশ, নিখিল বসাক, উপজেলা সাংস্কৃতিক সম্পাদক মিন্টু রুদ্র, সদস্য লিটন সুশীল উপজেলা সনাতনী সেবক সংঘের সভাপতি কৈলাশ দে, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বৈষ্ণব, সাংগঠনিক সম্পাদক শ্রী নন্দন দাশ, চিরিংগা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীর দে, ফাঁসিয়াখালী ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নরোত্তম দাশ, সনাতনী সেবক সংঘের, জাতীয় হিন্দু ছাত্র পরিষদ কক্সবাজার জেলা সভাপতি বিকাশ দাশ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ চকরিয়াপৌরসভার সাধারণ সম্পাদক সৌরভ দাশ (সুনীপ), চকরিয়া স্বর্ণ কারিগর সমিতি নেতা টিক্লু ধর,পৌরসভা ৬নং ওয়ার্ড পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজীব কান্তি দে, গণ সংযোগ সম্পাদক রাজু দাশ, লামা উপজেলা সনাতনী সেবক সংঘের সভাপতি রনজিত কৃষ্ণ দাশ, সনাতনী সেবক সংঘ ডুলাহাজারা ইউনিয়নে সহ সভাপতি লব দাশ গুপ্ত, সাধারণ সম্পাদক রুপন নাথ, জিশু দে, কিন্তোষ দে, সনাতনী সেবক সংঘ কাকারা ইউনিয়ন সভাপতি টুন্টু দাশ, সাধারণ সম্পাদক মোহন কর, মিন্টু রাম কর,সুজন কর,হারবাং ইউনিয়নের শ্রীলক মলিক, রোপন দেবনাথ, অন্তর মলিক, এসময় আরো উপস্থিত ছিলেন, খোকন সুশীল, দানশীল ব্যাক্তি শিমুল সুশীল, বাপ্পা সুশীল, ভরামুহুরী অচ্যুতনন্দ গীতা পরিষদের সৌরভ দাশ,কৃষ্ণ পদঘোষ, নিকাশ চৌধুরী, ঋতিক সুশীল, উলাস দাশ, প্রান্ত দে, বাবু দাশ,দুর্জয় দে,রিকি দাশ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, মঠ মন্দিরে উন্নয়ন কমিটির সভাপতি ও সম্পাদক এবং সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ বলেন, জনপ্রিয় সংগীত শিল্পী জনি রাজ কে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। এঘটনার প্রতিবাদে কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রনজিত দাশ সাধারণ সম্পাদক ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও বাবুল শর্মার নিদর্শনায় চকরিয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের ডাক দেয়া হয়।
দক্ষিণ চট্টগ্রামের আঞ্চলিক গানে শিশু শিল্পী জনি দে রাজ নিহত হন। এই ঘটনাটি পুরোপুরি পরিকল্পিত হত্যা কান্ড অনতিবিলম্ব জড়িতদের গ্রেপ্তারপুর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাই আমরা। অন্যতায় চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদ আগামীতে কঠোর আন্দোলনের হুশিয়ার দেয়া হয় মানববন্ধনে।
তিনি বলেন, জনির মতো নিষ্পাপ তরুণ, শিল্পীর এই নির্মমতা হত্যা কিছুতেই মেনে নিতে পারছি না। জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ মাননীয় প্রধান মন্ত্রীর জরুরী হস্তক্ষেপ কামনা করেন তপন কান্তি দাশ।##
