বিশেষ প্রতিবেদক : টেকনাফের উপকূলীয় বাহারছড়ায় পূর্ব শত্রুতার জেরধরে এক শিক্ষানবীশ আইনজীবিকে প্রাণনাশের চেষ্টা ও লুটপাটের ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যানপুত্র ও মাদ্রাসা সুপারকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
গত ৭ মে টেকনাফ মডেল থানায় দায়েরকৃত অভিযোগ সুত্রমতে, গত ২৯এপ্রিল রাত ১০টারদিকে কক্সবাজার জজকোর্টের শিক্ষানবীশ আইনজীবি ও বাহারছড়া উত্তর শীলখালীর মসউদুর রহমানের পুত্র আবু উম্মামা মুহাম্মদ রাত ১০টারদিকে বাড়ি ফেরার পথে ছিকনছড়া সুপারী বাগানে পৌঁছলে দীর্ঘদিনের পূর্ব শত্রæতার জেরধরে একই এলাকার মৃত মনির আহমদ চেয়ারম্যান পুত্র আজিজ উল্লাহ আজাদ (৩৪) এবং তাফহীমুল কোরআন দাখিল মাদ্রাসার সুপার ও রশিদ আহমদের পুত্র মোস্তাক আহমদ (৪৫) সহ ৪/৫জন মিলে গতিরোধ করে। এরপর অপহরণ করে নিয়ে যাওয়ার পথে হৈ ছৈ করলে আসামীরা কিরিচের কূপে রক্তাক্ত করে। এরপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলে হামলাকারীরা পকেটে থাকা নগদ টাকা, ব্যবহৃত উন্নত মোবাইল সেট নিয়ে পালিয়ে যায়। পরে আবু উম্মামের স্বজন ও পথচারীরা তাকে দ্রæত উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
টেকনাফ মডেল থানা এজাহারটি গ্রহণ করে প্রকৃত ঘটনা তদন্ত পূর্বক প্রকৃত অপরাধীদের আইনের আওতার আনার নির্দেশনা প্রদান করা হয়।
এই ব্যাপারে তাফহীমুল কোরআন দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোস্তাক আহমদের নিকট (মুঠোফোন-০১৮১৩-৬৭৬১২৩) প্রকৃত ঘটনা সম্পর্কে জানতে চাইলে রিসিভ না করা কোন ধরনের বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে আহত আবু উম্মামা মুহাম্মদ আরো বলেন,পৈত্রিক আমল থেকে আধিপত্য বিস্তারের জেরধরে উপরোক্ত হামলাকারীরা কোন কারণ ছাড়াই প্রায় সময় হামলা এবং লুটপাট চালিয়ে আসছে।
