মোঃ আশেকউল্লাহ ফারুকী:টেকনাফ সীমান্তে ৫৩ কিলোমিটারের মধ্যে যে, কয়টি পয়েন্ট দিয়ে রোহিঙ্গা পারাপারের নামে দালাল ও মাঝিরা বাণিজ্য করে অল্প সময়ে কোটি কোটি টাকার মালিক বনে গিয়ে এখন ওরা রাজার হালতে জীবন যাপন করছেন। মিয়ানমারের নাইক্ষ্যংদ্বীয়া টু শাহপরীরদ্বীপ নৌ ও সাগর পথে নৌকা ও ট্রলার যোগে প্রাণভয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের কাছ থেকে মাঝি ও দালালেরা হাতিয়ে নেয়, অর্থ ও স্বর্ণালংকার। শাহপরীরদ্বীপে প্রায় শতাধীক মাঝি ও দালালের নাম পাওয়া গেছে। গোয়েন্দা সূত্রে জানা যায়, এসব মাঝি ও দালালেরা ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রীবহণ, ভাড়া আদায়ের নামে রোহিঙ্গাদের কাছ থেকে গলাকাটা বাণিজ্য, ভাড়া দিতে অপারাগ হলে বাড়ীতে রোহিঙ্গাদের আটক করে মোবাইল ফোনে মুক্তিপণ আদায়, রোহিঙ্গা নারীদের কাছ থেকে জোরপূর্বক স্বর্ণালংকার আদায়সহ মাঝি ও দালালদের বিরুদ্ধে এসব অভিযোগ ভূক্তভোগী রোহিঙ্গারা সংবাদ কর্মীদের কাছে অভিযোগ করেন। স্থানীয় আঞ্চলিক ও জাতীয় পত্রিকায় মাঝি ও দালালদের অপকর্ম সংক্রান্ত বিষয়ে ফালাওকরে সংবাদ প্রকাশিত করার পর আইন শৃংখলা বাহিনীরা লোকরা প্রায় ১২১জন মাঝি দালাদের আটক করলে ও প্রকৃত দালালেরা ধরা-ছোঁয়ার বাইরে ছিল। মাঝি ও দালালদের বাণিজ্য এবং গাফলতীর কারণ প্রায় ১২৫ জন রোহিংগা নৌ-সাগর পথে নৌকা ও ট্রলার ডুবে শালিল সমাধী ঘটে। এর জন্য দায়ী কারা ? এসব আলোচিত মাঝি ও দালালেরা কার ছায়ার তলে আশ্রয় নিয়ে কাটি কাটি টাকা বাণিজ্য করে, রোহিঙ্গা প্রবেশের আরো উৎসাহিক করেছে। এদেরকে মানবতা বিরোধী তালিকায় নাম লিখে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানান, সীমান্ত এলাকা সুশীল সমাজ। এ পর্যন্ত শতাধীক মাঝি ও দালালের নাম পাওয়ার যায় তার মধ্যে শাহপরীরদ্বীপের জালিয়া পাড়ার আবুল কামাল, দক্ষিণ পাড়ার আমান উল্লাহ মাঝি, ছলিম উল্লাহ, শামশুল আলম, কবির আহমদ প্রকাশ কবিরা, মোঃ আলম, মোঃ ইসলাম, নুর হাকিম মাঝি, নবী হোসেন, আবু তাহের, কোরবান আলী, মোঃ হোসেন। ডাংগর পাড়ার আজগর আলী, ছৈরদ আলম, মাওঃ মান্নান, শব্বির আহমদ, মোঃ আলম, আব্দুশ শুক্কুর, নজির আহমদ, রাজুমিয়া আহমদ হোসেন, আমির হামজা, আমান উল্লাহ, করিম উল্লাহ, হাফেজ উল্লাহ, অছিউর রহমান, মোঃ আমিন, রহিম উল্লাহ, হাফেজ মাঝি, মোঃ রফিক, মুজিব উল্লাহ, রশিদ আমিন, মোঃ মান্নান, মোঃ কামাল, ইসমাইল। মিস্ত্রি পাড়ার, মোঃ ছলিম লম্বা ছলিম, এনায়ের উল্লাহ, রশিদ আমিন, মোঃ আমিন, শরীফ হোসেন, নুর হোসেন, নাজির হোসেন নুরুল উল্লাহ। ডেইল পাড়ার আব্দুল্লাহ, উসীম উদ্দীন, কোনা পাড়ার আব্দুল হাই, মোঃ তৈয়ুব, মোঃ শহীদ। উত্তর পাড়ার মোঃ মামুন, মোঃ ইউনুচ (বাইলা), মোঃ ছৈয়দ, জিয়াবুল শামসুল আলম, জিয়াউর রহমান। জালিয়াপাড়ার আকবর, শফি আলম, কামাল হোসেন, আব্দুল গণি আব্দুর রশিদ, মোঃ হোসেন, নুর মোহাম্মদ, নুরুল আমিন, নজির হোসেন, আবু তাহের, মোঃ জামাল ও আনু মিয়া।
