শাহপরীর দ্বীপে ইয়াবাসহ শামিম ও শমসু আটক : মালু, কাদের, আবুল হোসন ও বদি পলাতক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ১০ years ago

টেকনাফ প্রতিনিধি::টেকনাফ শাহপরীর দ্বীপে ইয়াবাসহ শামিম ও শমসুকে আটক করেছে বর্ডার র্গাড বাংলাদেশ (বিজিবি)। এ ইয়াবার সাথে জড়িত মালু, কাদের, আবুল হোসন ও বদিকে পলাতক আসামী করে থানায় মামলা করা হয়েছে।
বিজিবি সূত্রে জানায়, ২২ জানুয়ারী রবিবার বিকালে শাহপরীর দ্বীপ বিওপির জওয়ানরা শাহপরীরদ্বীপ জালিয়াপাড়া দিয়ে ইয়াবা পাচারের গোপন সংবাদে অভিযান চালিয়ে ৭৯৫ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করা হয়। আটককৃতরা হল, সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়া পাড়া এলাকার মোঃ ইসমাইলের ছেলে শামিম আহাম্মদ(২০) ও একই এলাকার মৃত আক্তারের ছেলে শামসুল আলম(২৭)। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ২ লাখ ৩৮ হাজার ৫শ টাকা বলে জানায়। উদ্ধার ইয়াবাসহ আটক দুই যুবককে থানায় হস্তান্তর করে সাবরাং শাহপরীর দ্বীপ জালিয়া পাড়া এলাকার এজাহার মিয়ার ছেলে আকবর প্রঃ কালু(২৫), একই এলাকার মোঃ আলমের ছেলে কাদের(৩২), নূরুল আলমের ছেলে আবুল হোসন(৩৮) ও এখলাছের ছেলে বদি(৪০)কে পলাতক আসামী করে মাদক আইনে মামলা দায়ের করা হবে বলে জানায়।