মো. আলম, শাহপরীরদ্বীপ : কক্সবাজারের টেকনাফ শাহপরীরদ্বীপে বসতবাড়ী বিদ্যুত লাইনের তার ছিড়ে নারীসহ দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো দুইজন।
আজ সন্ধা সাড়ে ৭টার দিকে দক্ষিন পাড়া এলাকায় আব্দুল আমিনের বসতবাড়িতে এ ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই নিহতরা হচ্ছেন বাড়ির মালিক আব্দুল আমিনের বোন মো রফিকের স্ত্রী রমিদা বেগম(২৮) ও বেড়াতে আসা আত্মীয় কলিম উল্লাহ।
এসময় দুইজন আহত হয়। এদের মঘ্যে আব্দুল আমিনের মেয়ে বকেয়া আক্তারকে মুমুর্ষ অবস্থায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করেন।
নিহত রমিদার মেয়ে নাইমা আক্তারকে (৪) স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
বিস্তারিত আসছে..
