সংবাদদাতা :
টেকনাফের শাহপরীর দ্বীপ বিএনপির সাংগঠনিক শাখার সভাপতি ও কক্সবাজার জেলা বিএনপির সদস্য মোহাম্মদ ইসমাইল প্রকাশ ইসমাঈল মেম্বার (৪৩) কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি শাহপরীরদ্বীপের মৃত নজির আহমদ প্রকাশ নজির চেয়ারম্যানের ছেলে।
রবিবার বিকেল সাড়ে তিনটার দিকে থানা পুলিশের একটি টিম শাহপরীর উত্তরপাড়ার লবণের মাঠের একটি ঘর থেকে তাকে গ্রেফতার করে বলে ছোট ভাই মোঃ জাবেদ নজির নিশ্চিত করেছেন । তবে টেকনাফ থানা পুলিশের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মোঃ জাবেদ নজির বলেন, তার বড় ভাইয়ের বিরুদ্ধে কয়েকটি মামলা থাকলেও সেগুলোতে তিনি জামিনে রয়েছেন। কি অপরাধে তার ভাইকে পুলিশ ধরে নিয়ে গেছেন কিছুই বুঝতে পারছি না।
সূত্র সিবিএন
