- বেদানায় ক্যালরি কম। ফাইবারের পরিমাণ বেশি। যা পেট অনেক ক্ষণ ভরিয়ে রাখতে সাহায্য করে।
টেকনাফ টুডে ডেস্ক : স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী একটি ফল বেদানা। অনেক আগে থেকেই চিকিৎসায় রোগীদের এই ফলের রস খাওয়ানো হয়। বেদানা খেলে শরীরে আয়রন বাড়ে, রক্তাল্পতার সমস্যা মেটে। কিন্তু বেদানা কখন খাওয়া উচিত, কিভাবে খেলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়—তা জানাতেই আজকের প্রতিবেদন।
কিন্তু এসব উপকার বেদানার রস না করে খেলেও পাওয়া যাবে। পুষ্টিবিদরা বলছেন, যেকোনো ফলের মতো বেদানারও রস করে খেলে তা থেকে ফাইবার বাদ গিয়ে শুধু কার্বোহাইড্রেটই থাকবে। যা রক্তে হঠাৎ শর্করা বাড়িয়ে দিতে পারে। সকালে খালিপেটে বেদানার রস খেলে তা ক্ষতিকরও হতে পারে।
পুষ্টিবিদরা বলছেন, বেদানার রস যদি খেতেই হয়, তবে খাবারের সঙ্গে অল্প পরিমাণে খাওয়া ভালো। তবে বেদানা ফল হিসেবে যেকোনো সময়ে খাওয়া যেতে পারে।
