লেদা সীমান্তে মাদকের চালান নিয়ে অনুপ্রবেশকালে বন্দুকযুদ্ধে ৩অজ্ঞাত মাদক পাচারকারী নিহত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফ সীমান্তে মাদকের চালান নিয়ে অনুপ্রবেশকালে বিজিবি জওয়ানদের সাথে বন্দুকযুদ্ধে ৩জন অজ্ঞাত রোহিঙ্গা মাদক পাচারকারী নিহত হয়েছে। এসময় বিজিবির ৩জন জওয়ান আহত হলেও ঘটনাস্থল হতে বিপূল পরিমাণ ইয়াবা, অস্ত্র ও বুলেট উদ্ধার করা হয়েছে।
বিজিবি সুত্র জানায়, ২৮মার্চ (শনিবার) রাতের প্রথম প্রহরে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন লেদা বিওপির ছুরিখাল পয়েন্ট দিয়ে মাদকের চালান আসার সংবাদ পেয়ে বিজিবির একটি বিশেষ টহল দল পোস্টের অদূরে কৌশলী অবস্থান নেয়। কিছুক্ষণ পর ৪-৬জন লোক একটি কাঠের নৌকাযোগে এসে বাংলাদেশ ভূ-খন্ডে অনুপ্রবেশের চেষ্টাকালে বিজিবি জওয়ানেরা চ্যালেঞ্জ করে। তখন তারা নৌকা থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি জওয়ানেরা তাদের পিছু ধাওয়া করে। তখন তারা বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে নায়েক মঞ্জুর রহমান, সিপাহী খোরশেদ ও মাহমুদুল হাসান আহত হয়। বিজিবিও আতœরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করলে তারা কেওড়া বন দিয়ে পালিয়ে যায়। পরিস্থিতি শান্ত হলে ঘটনাস্থল তল্লাশী করে ১টি ইয়াবার বস্তা, ২টি দেশীয় তৈরী বন্দুক, ২রাউন্ড তাজা কার্তুজ, ১টি খালি খোসা ও ১টি ধারালো কিরিচসহ অজ্ঞাত (১৮,১৯ ও ২১ বছর বয়সী) ৩জনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে।
পরে তাদের চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে আহত বিজিবি সদস্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে গুলিবিদ্ধদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। সেখানে তাদের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতদেহ পোস্ট মর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
এই ব্যাপারে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) জানান, অবৈধ মাদক পাচার ও সরকারী কাজে বাঁধা প্রদান করায় তদন্ত স্বাপেক্ষে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ###