লেদা রোহিঙ্গা ক্যাম্পে বালিশের ভেতর হতে ৩০ভরি স্বর্ণ ও ইয়াবাসহ আটক-১

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফে কোস্টগার্ড জওয়ানেরা লেদা রোহিঙ্গা বস্তি সংলগ্ন ভাড়া বাসায় অভিযান চালিয়ে ১ কার্ড ইয়াবা ও ৩০ভরি স্বর্ণসহ এক রোহিঙ্গা নাগরিককে আটক করেছে।
জানা যায়,গত ৯ আগষ্ঠ রাত ১০টারদিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লেদা রোহিঙ্গা বস্তি সংলগ্ন একটি ভাড়া বাসায় টেকনাফ কোস্টগার্ড ষ্টেশন কমান্ডার লেঃ এম সোহেল রানান নেতৃত্বে জওয়ানেরা অভিযান চালিয়ে বালিশের ভেতরে অভিনব কায়দায় লুকানো ১০ হাজার ইয়াবা ও ৩০ ভরি স্বর্ণালংকারসহ নীর আহমদের পুত্র মোঃ রফিক (৩৫) কে আটক করে। এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর মাদক ও স্বর্ণসহ ধৃত ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
টেকনাফ কোস্টগার্ড ষ্টেশন কমান্ডার লেঃ এম সোহেল রানা এই অভিযান ও মামলা দায়েরের পর আসামী থানায় হস্তান্তরের সত্যতা নিশ্চিত করেন। ###