বার্তা পরিবেশক :: বাংলাদেশ ছাত্রলীগ লেদা উচ্চ বিদ্যালয় শাখার কমিটি গঠিত হয়েছে।
৩১জুলাই বাংলাদেশ ছাত্রলীগ টেকনাফ উপজেলা শাখার সভাপতি সোলতান মাহমুদ এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুন্না স্বাক্ষরিত আগামী ১ বছরের জন্য লেদা উচ্চ বিদ্যালয় শাখার অনুমোদিত কমিটিতে আবছার কামাল সভাপতি, ওসমান সরওয়ার সাধারণ সম্পাদক ও মোঃ হোসাইনকে সাংগঠনিক সম্পাদক করে একটি শক্তিশালী কমিটি ঘোষণা করা হয়। উক্ত বিদ্যালয়ের নবগঠিত এই কমিটি সাধারণ ছাত্র-ছাত্রীদের অধিকার আদায়ের পাশাপাশি বাংলাদেশ ছাত্রলীগের কার্য্যক্রমকে আরো গতিশীল করে বাংলাদেশ আওয়ামী লীগের হাতকে আরো শক্তিশালী করতে ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। ###
