ফরিদুল আলম : টেকনাফের হ্নীলার লেদা উচ্চ বিদ্যালয়ে গার্লস ক্লাব সদস্যাদের স্বাস্থ্য সুরক্ষা করে খেলা-ধূলায় এগিয়ে নেওয়ার লক্ষ্যে স্বাস্থ্য সুরক্ষা এবং ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
১৫ নভেম্বর (বুধবার) সকাল ১০টায় উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা উচ্চ বিদ্যালয়ে হেলভেটার্সের অর্থায়নে এবং এনজিও সংস্থা উত্তরণের বাস্তবায়নে স্কুল কিশোরী ক্লাবের সদস্যাদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা ও ক্রীড়া সামগ্রী আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন লেদা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আলম, সদস্য সচিব ও প্রধান শিক্ষক মৌলভী জামাল উদ্দিন, দায়িত্ব প্রাপ্ত এনজিও কর্মী রিগ্যান বিশ্বাস, মারিয়া রহমান, উত্তরণের প্রজেক্ট ম্যানেজার মোস্তফা মনোয়ার পারভেজ প্রমুখ। এই সংস্থা হ্নীলা-হোয়াইক্যংয়ের ৩টি উচ্চ বিদ্যালয়ে স্কুল ডাইজেস্টার ম্যানেজমেন্ট কমিটি (SDMC), স্টুডেন্ট কাউন্সিল (SC) এবং গার্লস ক্লাব (GIRLS CLUB) নিয়ে কাজ করছে।

তারা স্কুলে বিভিন্ন দূর্যোগের ঝুঁকি সম্পর্কে সংকেত কি, বাল্যবিবাহ কি, কিভাবে প্রতিরোধ করা যায়, কোন কোন হটলাইনে ফোন দিতে হবে, বাল্য বিবাহের কুফল সম্পর্কে অবগত করা, (SDMC), (SC) এবং (GIRLS CLUB) সক্রিয় রাখার জন্য বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হয়। গার্লস ক্লাব রিফ্রেসমেন্ট সাপোর্ট প্রকল্পের আওতায় কিশোরী সদস্যাদের রিফ্রেসমেন্টের জন্য লুডু, কেরাম বোর্ড, র্যাকেট, ডাবা, হাইজিন, স্যাভলন, নেল কাটার, ন্যাপকিন ও সাবান বিতরণ করা হয়। যাতে বিনোদনের মাধ্যমে মানসিক বিকাশ ও পড়াশুনায় মনোযোগী হয়। এসব কার্য্যক্রমের ফলে ছাত্রীদের মধ্যে সচেতনতা সৃষ্টির মাধ্যমে দক্ষ ও অভিজ্ঞ করে তুলছেন। ###
