লামা স্বাস্থ্য কেন্দ্রে ৫টি অক্সিজেন বোতল দিলো বান্দরবান জেলা পরিষদ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

সংবাদ দাতা : লামায় করোনা প্রতিরোধ (কোভিড-১৯) কমিটির সাথে বান্দরবান জেলা পরিষদ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। বৃহস্পতিবার বিকেল ৩টায় উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত সভায় জেলা পরিষদ এর পক্ষ থেকে রোগি সেবার জন্য পাঁচটি অক্সিজেন সিলিন্ডার দেয়া হয় লামা স্বাস্থ্য কমপ্লেক্সকে।
অনুষ্ঠানে প্রধান অতিথী বান্দরবান সিভিল সার্জন ডা: অংশিপ্রæ মার্মা বলেন, প্রাতিষ্ঠানিক নয়, পারিবারিক কোয়ারেন্টাইন ও আইসোলেশনে থেকে সংক্রমিতরা বেশি স্বস্তিবোধ করেন। সুতরাং হাসপাতাল মুখি না হয়ে সংক্রমিতরা দূরুত্ব বজায় স্বজনদের কাছে থেকে ডাক্তারের পরামর্শ নিয়ে সিকিৎসা নিলে দ্রæত সেরে উঠতে পারেন। সম্প্রতি করোনা পজেটিভ লামা উপজেলায় কয়েকজন রোগির হোম আইসোলেশনে থেকে সুস্থ্য হওয়ার উদাহারণ তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানের শুরুতে লামা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: মনিরুজ্জামান এক নজরে লামা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলার করোনা ও স্বাস্থ্য সেবার সার্বিক তথ্য উপস্থাপন করেন। একটি সুন্দর পরিবেশে পুস্পাচ্ছাদিত লামা হাসপাতলটিতে নানান সীমাবদ্ধতার কথা উঠে আসে এই তরুণ ডাক্তারের উপস্থাপনায়। বলা হয় সীমিত সংখ্যাক ডাক্তার, নার্স, কর্মচারী দিয়ে হাসপাতালে করোনা ও জেনারলে চিকিৎসা! দু’টাই দেয়া হচ্ছে। একই জনবল দিয়ে আইসোলেশন ও জেনারেল ওয়ার্ডে কাজ করা হচ্ছে। একটি এ্যাম্বুলেন্স-ই কোভিড-১৯ আক্রান্তদের নমুনা সংগ্রহ ও জেনারেল রোগি পরিবহন করছে। প্রায় দেড় লক্ষ মানুষের এই সেবাকেন্দ্রটি নিরাপত্তা বেষ্টনি দুর্বল হওয়ায়, পাশ্ববর্তী গ্রামবাসীরা ক্যাম্পাস ভেদ করে অবাধ যাতায়তের ফলে দু’পক্ষই ঝুঁকির মধ্যে। সাম্প্রতিক বাস্তবতায় স্বাস্থ্য কেন্দ্রটি নিরবিচ্ছন্ন হওয়ার দাবী উঠে সভা থেকে।
উপজেলা নির্বাহী অফিসার নূরে জান্নাত রুমির সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যন মোস্তফা জামাল, মেয়র মো: জহিরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য ক্যাসাপ্রæ মার্মা, লক্ষিপদ দাস, উপজেলা স্বা:প;প: কর্মকর্তা মোহাম্মদুল হক, প্রাণি সম্পদ কর্মকর্তা, লামা সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন, প্রেসক্লাব সেক্রেটারী মো.কামরুজ্জামান প্রমূখ। অনুষ্ঠানে জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুলসহ বিভিন্ন দাপ্তরিক প্রধানরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা পরিষদ সদস্যগন বক্তব্যে বলেন, কোভিড-১৯ পরিস্থিতিতে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রীর নির্দেশনায়, বান্দরবান জেলা পরিষদ জেলার বিভিন্ন উপজেলায় করোনা প্রতিরোধে স্বাস্থ্য কেন্দ্রগুলোকে সমচিত সাপোর্ট দিয়ে যাচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন স্বাস্থ্য সরঞ্জাম দেয়া হয়েছে। প্রয়োজনীয় আরো সহায়তা দেয়ার বিষয়ে জেলা পরিষদ এর পক্ষ থেকে সদয় দৃষ্টি রয়েছে। সদস্যরা আরো আশ্বস্থ করেন, জনবল বৃদ্ধিসহ লামা হাসপাতালের সীমাবদ্ধতা কাটিয়ে তোলার বিষয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর প্রচেষ্টা রয়েছে।