লামায় দফাদারের হামলায় আহত তিন নারী-পুরুষ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

লামা সংবাদদাতা :লামায় রুপসিপাড়ায় দফাদার এর হামলায় নারী পুরুষ তিনজন আহত। একজনের অবস্থা গুরতর, লামা হাসপাতালে চিকিৎসা চলছে। আহতরা হলো, লিটন বড়ুয়া (৪০), পিতা ভদ্রসেন বড়ুয়া, রসি বড়ুয়া (২৮) স্বামী শুভধন বড়ুয়া, ননপ্রভা বড়ুয়া (৩৫) স্বামী লিটন বড়ুয়।

জানাযায়, ১১ সেপ্টেম্বর সকাল আনুমানিক আটটার দিকে ভদ্রসেনপাড়ায় এই হামলা চালায়, দফাদার সাবুল বড়ুয়া। গ্রামবাসীরা জানায়, লিটন বড়ুয়ার ধান ক্ষেতে এক প্রতিবেশির গরু ক্ষেত নষ্ট করে। এই ঠুনকো ঘটনার জের ধরে দফাদার সাবুল বড়ুয়া- লিটন বড়ুয়া তার স্ত্রী ননপ্রভা বড়ুয়া, ভাই শুভধন বড়ুয়া, ভাইয়ের স্ত্রী লসি বড়ুয়াকে বাড়ির আঙ্গিণায় এসে বেদম প্রহার করে।

খোঁজ নিয়ে জানাযায়, দফাদার সাবুল বড়ুয়া পূর্ব থেকে এই পরিবারটির উপর ক্ষুব্দ ছিলো। গুরতর আহত লিটন বড়ুয়া বর্তমানে লামা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রয়েছে।

এ ব্যাপারে রুপসিপাড়া ইউপি চেয়ারম্যান এর সাথে আলাপকালে তিনি জানান, দু’পক্ষের মধ্যে মারামারি হয়েছে, বিকালে দেখতে যাবো। তিনি জানান, বড়ুয়া সম্প্রদায়ের মধ্যে সংঘঠিত মারামারির বিষয়টি আমরা সমাধান করবো।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজনে জানান, দফাদার সাবুল বড়ুয়া একজন সিরিজ মারামারির নায়ক । সে এর আগে মসজিদের ঈমামসহ গ্রামের প্রায় ২০ জন নারী পুরষের উপর হামলা করে। ইউনিয়ন পরিষদের অধিনস্ত একজন দফাদার হওয়ায়, তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলোও তেমন প্রাধান্য পাচ্ছেনা। ফলে তার বেপরোয়া আচরণ দিন দিন গ্রামবাসীর জন্য হুমকী হয়ে দাড়িয়েছে।