বিশেষ প্রতিবেদক : উখিয়ার লাম্বাশিয়া ক্যাম্পে দায়িত্বরত ১৪এপিবিএন সদস্যরাঅভিযান চালিয়ে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকান্ডে জড়িত সন্দেহে ২জনকে আটক করেছে।
সুত্র জানায়, ৩০ অক্টোবর দুপুর আড়াই টায় লাম্বাশিয়া ক্যাম্পে দায়িত্বরত ১৪ এপিবিএন পুলিশ ক্যাম্পের সদস্যরা ক্যাম্প ১/ওয়েস্ট, ব্লক-ডি/১১ মসজিদে কোবার সামনে লাম্বাশিয়া হইতে মোছড়া বাজার যাওয়ার ইট সলিং রাস্তারর উপরে অভিযান চালিয়ে ক্যাম্প-১/ওয়েস্ট এর ব্লক-ডি/৯ এর বাসিন্দা সাব্বির আহমদের পুত্র আবুল কালাম ওরফে আবু (৩৪) এবং একই ক্যাম্পের ব্লক-ডি/৪ এর বাসিন্দা সৈয়দ আনোয়ারের পুত্র মোঃ নজিম উদ্দিন (৩৫) কে আটক করে।
১৪এপিবিএন অধিনায়ক এসপি মোঃ নাঈম উল হক জানান,মুহিবুল্লাহ হত্যা মামলার সন্দেহভাজন আসামীদের জিজ্ঞাসাবাদ শেষে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
