কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীদের গুলিতে আহত দোকানদারের মৃত্যু

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

টেকনাফ টুডে ডেস্ক : উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের লম্বাশিয়া বাজারে শওকত আলী নামে একজন কাপড় ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা।

শনিবার ১৫ মে দুপুর ২ টার সময় লম্বাশিয়া এলাকায় এই ঘটনা ঘটে। শওকত আলী দুই বছর ধরে লম্বাশিয়া বাজারে একটি কাপড়ের দোকানের ব্যবসা করে সংসার চালিয়ে আসছে।

জানাযায়, শওকত আলীর কাছ থেকে সন্ত্রাসীরা প্রায় সময় চাঁদা দাবী করে। কিন্তু শওকত আলী ভয়ে বিষয়টি প্রশাসনকে জানাইনি। স্হানীয়রা জানায় ২৮ রমজান সন্ত্রাসীরা শওকত আলীর দোকান লুট করতে আসলে, বাজার বাসীদের সহযোগিতায় শওকত আলী তাদের কে ধাওয়া করে। পরে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এই ঘটনার জেরধরে সন্ত্রাসীরা ব্যবসায়ী শওকত আলীর বিরুদ্ধে অবস্থান নেয়।

স্থানীয়রা বলেন, শনিবার শওকত আলী দোকান খুলতে গেলে আগে থেকে অবস্থান নেওয়া সন্ত্রাসীরা শওকত আলীর কোমরে গুলি করে দ্রুত পালিয়ে যায়। পরে বাজার ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে এমএসএফ হাসপাতালে ভর্তি করে, অবস্থার অবনতি দেখে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে কক্সবাজার রেফার করে। পরে কক্সবাজার সদর হাসপাতালে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।