কায়সার হামিদ মানিক, উখিয়া :
কক্সবাজারের উখিয়া ডিগ্রী কলেজ সংলগ্ন সেনাবাহিনীর ত্রাণ নিয়ন্ত্রণ কক্ষে অসহায় রোহিঙ্গাদের জন্য অর্থসহায়তার চেক হস্তান্তর করেছে ওল্ড ফৌজিয়ানস এসোসিয়েশন (ওফা)র, চিটাগাং চ্যাপ্টার। গতকাল ১৫ অক্টোবর সকাল সাড়ে ১১টার দিকে রোহিঙ্গাদের সহায়তায় চেক প্রদান করেন চিটাগাং চ্যাপ্টারের সভাপতি ডা.ম. রমিজ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে এসময় উপস্থিত ছিলেন সংগঠনের এম সাইফুল ইসলাম আহবায়ক (রোহিঙ্গা রিলিফ রিচার্জ) সহ যথাক্রমে ড. ইরশাদ কামাল, ডা.সরওয়ার আহমেদ, ডা. মেসবাহ আহমেদ, মোঃ শাহজাহান, দিদারুল আলম প্রমুখ।
