নিজস্ব প্রতিনিধি-১৫ নভেম্বর ২০২২।
র্যাব-১৫, কক্সবাজার এর সিপিএসসি ক্যাম্পের আভিযানিক দল ১৪/১১/২০২২ খ্রিঃ তারিখ অনুঃ ১৯.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার রামু থানাধীন রামু সরকারী কলেজ এর সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রাস্তার নিকট এক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে একজন মাদক ব্যবসায়ীকে আটক করে। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে তার নিকট হতে ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তির নাম মোঃ আবু বক্কর সিদ্দিক (১৮), পিতা- আব্দুল্লাহ, মাতা- বুলবুল আক্তার, সাং- চাকমারঘাটা (গর্জনীয়া), ৫নং ওয়ার্ড, কচ্চপিয়া ইউপি, থানা- রামু, জেলা-কক্সবাজার জানা যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তির উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করে এবং উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসমূহ অবৈধ ভাবে সংগ্রহ করে অন্যত্র বিক্রয়ের উদ্দেশ্যে তার নিজ হেফাজতে রেখেছিল। অদ্য উপরোল্লিখিত ইয়াবাসহ র্যাব-১৫ এর আভিযানিক দলের কাছে ধৃত হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ বর্ণিত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর জন্য কক্সবাজার জেলার রামু থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
