সংবাদ বিজ্ঞপ্তি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি রামু উপজেলা শাখার সভাপতি ও খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম ফেরদৌস গত শনিবার কক্সবাজার শহরে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় আহত হয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রবিবার সকাল সাড়ে সাতটার দিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি— রাজিউন)।
এস এম ফেরদৌস এর এই মর্মান্তিক ও হৃদয়বিদারক অকাল মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্নাসহ নেতৃবৃন্দ।
এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় এস এম ফেরদৌসের মৃত্যু আমাদের স্তব্ধ করে দিয়েছে। এতে আমরা গভীরভাবে শোকাহত ও ব্যথিত। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে বেহেস্তবাসী করেন। সেই সাথে তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
