রামু উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান পপি প্যানেল চেয়ারম্যান নির্বাচিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

প্রেস বিজ্ঞপ্তি :
রামু উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি প্যানেল চেয়ারম্যান নির্বাচিত।কক্সবাজার জেলার রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয় থেকে উপজেলা পরিষদ আইন ১৯৯৮ এর ধারা ১৫(১) অনুসারে প্যানেল চেয়ারম্যান নির্ধারণ করতে না পারায় একই আইনের ১৫(৫)ধারা অনুসারে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় আফসানা জেসমিন পপি কে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করে। ১৬ নভেম্বর কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় এর স্মারক নম্বর ৮৫২ অনুসারে এই তথ্য জানানো হয়।