ভ্রাম্যমাণ প্রতিনিধি :
কক্সবাজারের রামুতে টেকনাফের এক ফেন্সি সুন্দরীকে ১০৪ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে পুলিশ।
আটক ফেন্সি সুন্দরী ইয়াসমিন টেকনাফ সদরের ৭ নং ওয়ার্ডের ছোট হাবিব পাড়ার আবুল হোসাইনের মেয়ে।
গোপন সংবাদের ভিত্তিতে ৯মে (শনিবার) সকাল ১০ টার সময় দক্ষিণ মিঠাছড়ী মধ্যম উমখালী মৃত আবদুল গফুরের ছেলে আবুল কাছিমের বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে ইয়াসমিন কে আটক করে।
পুলিশ যাওয়ার খবর পেয়ে অপর আসামি আবুল কাসিম পালিয়ে যায়।
তাদের বিরুদ্ধে রামু থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৪(গ)ধারায় ২৩নং মামলা দায়ের করা হয়েছে।
অভিযানে নেতৃত্বদানকারী এস আই মামুন ইসলাম জানান, আটক ইয়াসমিন কে আদালতে সোপর্দ করা হয়েছে,পলাতক আসামিকেও আটকের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান।
