আন্তর্জাতিক ডেস্ক :
রাজনীতিতে যোগ দেয়ার ব্যাপারে চিন্তা-ভাবনা শুরু করেছেন বলে জানিয়েছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির একটি অনুষ্ঠানে অংশ নিয়ে ভবিষ্যতে রাজনীতিতে আসার ইঙ্গিত দিয়েছেন তিনি।
জোলি বলেছেন, রাজনীতিতে আসার ব্যাপারটি ২০ বছর আগে নাকচ করে দিয়েছিলেন। কিন্তু প্রয়োজনের খাতিরেই এখন রাজনীতিতে যোগ দেয়ার কথা ভাবছেন তিনি।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের বিশেষ দূত বলিউডের এই অভিনেত্রী শুক্রবার বিবিসি ট্যুডের প্রোগ্রামে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শরণার্থী সঙ্কট, যৌন সহিংসতা ও রক্ষণশীল দৃষ্টিভঙ্গির মতো বেশ কিছু বিষয় নিয়ে নিরলসভাবে কাজ করে চলেছেন এই অভিনেত্রী।
