রবিবার নাইক্ষ্যংছড়ি আসছেন বীর বাহাদুর

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

শামীম ইকবাল চৌধুরী : এক দিনের সফরে রবিবার (৮মার্চ) নাইক্ষ্যংছড়িতে আসছেন পার্বত্য বিষয়ক মন্ত্রি বীর বাহাদুর উশৈসিং এমপি।
এ উপলক্ষ্যে তোরণ, ব্যানার ও ফেষ্টুনে ছেয়ে গেছে নাইক্ষ্যংছড়ি উপজেলার অলিগলি। বিরাজ করছে সাজ সাজ রব। গত ৩ মার্চ ৩০৬/১(১৮) এর স্মারকে পার্বত্য বিষয়ক মন্ত্রির একান্ত সচিব সাদেক হোসেন চৌধুরীর স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, মন্ত্রির আগমনের কর্মসূচীতে রয়েছে যথাক্রমে, সকাল সাড়ে ১০টায় পার্বত্য উন্নয়ন বোর্ডের তত্বাবধানে নির্মিত নাইক্ষ্যংছড়ি ছালেহ আহাম্মেদ সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে দর্শক গ্যালারী নির্মাণ কাজের উদ্বোধন ও ধুংরী হেডম্যান পাড়ার কেন্দ্রীয় বৌদ্ধ বিহার ও চেরাংঘরের শুভ উদ্বোধন এবং ধর্মীয় অনুষ্টানমালায় যোগ দেয়ার কথা রয়েছে।
মন্ত্রীর একদিনের সফরের বিষয়টি নিশ্চিত করে আওয়ামী লীগ সহ-সভাপতি তছলিম ইকবাল চৌধুরী জানিয়েছেন, মন্ত্রীকে বরণ করে নেওয়ার জন্য আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে।