রঙ্গিখালী মাদ্রাসায় অধ্যক্ষ কামাল হোছাইন ও মাষ্টার নজির আহমদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : টেকনাফের ঐতিহ্যবাহী রঙ্গিখালী দারুল উলুম ফাজিল মাদ্রাসার সদ্য অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা মোঃ কামাল হোসাইন ও সহকারী শিক্ষক নজির আহমদের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
২০ মার্চ (শনিবার) সকালে মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ফরিদুল ইসলাম। সিনিয়র শিক্ষক হেলাল উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত বিদায় সম্বর্ধনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও মাদ্রাসা গভর্নিং বডির সহ সভাপতি এইচ এম ইউনুছ বাঙ্গালী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও মাদ্রাসা গভর্নিং বডির সদস্য মাওলানা রফিক উদ্দীন , হোয়াইক্যং আল আছিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও জেলা শিক্ষক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ মোস্তফা কামাল চৌধুরী মুসা, হ্নীলা জমিরিয়া দারুল কোরআন আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফরিদুল আলম নুরী, অধ্যাপক রফিকুল আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সেলিম সিকদার, হ্নীলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, কাটাখালী রওজাতুন্নবী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ওসমান সরওয়ার, রঙ্গিখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল আলম আজাদ, আওয়ামী লীগ নেতা জাফর আলম সাদেক, সাংবাদিক জসিম উদ্দিন টিপু, আওয়ামী লীগ নেতা শামসুদ্দিন কাদের, সেচ্ছাসেবক লীগ নেতা মুফিজুর রহমান, প্রাক্তন ছাত্র কামাল হোছাইন, ফাজিল ২য় বর্ষের ছাত্র মোহাম্মদ শাকিল, ফাজিল ১মবর্ষের ছাত্র শহিদ উল্লাহ, দশম শ্রেনির ছাত্র রবিউল আলম প্রমুখ। সভায় অধ্যাপক মাওলানা শফিকুর রহমানসহ মাদ্রাসার বিভিন্ন স্তরের শিক্ষক, আমন্ত্রিত অতিথি এবং শিক্ষক মন্ডলী,অভিভাবক প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের প্রাণবন্ত উপস্থিতি ছিল। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, ছাত্র-ছাত্রী, স্থানীয় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিদায়ী অধ্যক্ষ কামাল হোসাইন ও সহকারী শিক্ষক নজির আহমদকে সম্মাননা প্রদান করা হয়। অতিথিদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন সিনিয়র শিক্ষক আলহাজ্ব কবির আহমদ ছিদ্দিকী। সভা শেষে উপস্থিত সকলের মধ্যে খাবার পরিবেশন করা হয়।#