রংপুর সিটি নির্বাচন : কারচুপির অভিযোগে ফলাফল প্রত্যাখ্যান বিএনপি প্রার্থীর

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

অনলাইন ডেস্ক |
কারচুপির অভিযোগে ফলাফল প্রত্যাখ্যান বিএনপি প্রার্থীর
কারচুপির অভিযোগ এনে রংপুর সিটি করপোরেশনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন বিএনপি প্রার্থী কাওসার জামান বাবলা।

বৃহস্পতিবার সন্ধার পর এসব কথা বলেন তিনি।

বিএনপি এই নির্বাচন টেস্ট কেস হিসেবে নিয়েছিল উল্লেখ করে বাবলা বলেন, বর্তমান সরকারের অধীনে কোনও নির্বাচন সুষ্ঠুভাবে সম্ভব নয়।