রংপুরের মিঠাপুকুরে দুই বাসের সংঘর্ষে নিহত-৫

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

টেকনাফ টুডে ডেস্ক : রংপুরের মিঠাপুকুরে দুই বাসের সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৫ জন।

রোববার (১৮ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের বলদীপুকুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন এসব তথ‌্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সেলফি পরিবহনের একটি বাস ঢাকা থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিল। আর জোয়ানা পরিবহনের একটি বাস রংপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল। বলদীপুকুর নামক স্থানে এলে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। তাক্ষৎণিক কারো নাম পরিচয় পাওয়া যায়নি।

মিঠাপুকুর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মশিউর রহমান বলেন, ‘আমরা সকাল ৮টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পাঁচ জনের মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে দিয়েছি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।’