যানজট নিরসনে টেকনাফে সড়ক ডিভাইডার স্থাপন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

নুরুল করিম রাসেল : যানজট নিরসনে টেকনাফ পৌর কর্তৃপক্ষ সড়ক ডিভাইডার স্থাপনের কাজ শুরু করেছে।

রবিবার ২৬ এপ্রিল রাতে টেকনাফ পৌরসভার যানজট প্রবন এলাকা পুরাতন বাস স্টেশনের ঝর্ণা চত্বর এলাকায় সড়ক ডিভাইডার স্থাপন করা হচ্ছে।

পৌর সচিব মহিউদ্দিন ফরাজী জানান, আওয়ামীলীগ অফিসের সামনে হতে নাফ ফিলিং স্টেশনের সামনে পর্যন্ত আপাতত: পরীক্ষামুলক ভাবে ডিভাইডার স্থাপন করা হচ্ছে। সুফল পাওয়া গেলে পর্যায়ক্রমে পৌরসভার অন্যান্য সড়কেও ডিভাইডার স্থাপন করা হবে।

এদিকে পৌরসভার এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে পৌরবাসী।