যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

মুক্তিযোদ্ধা সোলতান আহমদ : জজকোর্ট, হাইকোর্ট এবং সুপ্রীম কোর্টে বিচারকরা যখন এজলাসে আসেন, তখন বড়-ছোট সব উকিলরা দাড়িয়ে সম্মান করেন। স্কুল, কলেজ এবং ভার্সিটিতে শিক্ষক যখন ক্লাসে ঢুকেন তখন ছাত্ররা দাঁড়িয়ে সম্মান করে। মন্ত্রী, প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের আগমনে সবাই দাড়িয়ে সম্মান করেন। রবি ঠাকুরের রচিত জাতীয় সংগীত বাজানোর সঙ্গে সঙ্গে সকল সংসদ সদস্য দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন ; বিবেক প্রশ্নবিদ্ধ হয়না, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না, অথচ সেই মহানবীর মিলাদ মাহফিলে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করাটাই কি এত বড় অপরাধ ? হায়রে বিবেক! হায়রে ফেরকার সাইন বোর্ড কাঁধে নেওয়া! বিবেক আমাকে বার বার সংকেত দিচ্ছে একবার প্রশ্ন করার জন্য। তাই আমি প্রশ্ন না করে পারলাম না। যারা মহানবীর মিলাদে দাড়িয়ে সম্মান প্রদর্শন করতে অনীহা প্রকাশ করে ৭৩ ফেরকার মধ্যে তারা কোন ফেরকার অনুসারী ? কেউ বুঝে আবার কেউ বুঝেনা। বোঝাটাও তকদির আবার না বোঝাটাও তকদির।
পরিশেষে ত্রুটিমুক্ত শব্দ এবং শব্দগুলো এক এক করে গুছিয়ে বাক্য তৈরী করে সর্বাত্নক সহায়তার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে ধন্যবাদ।

পরিশ্রম আঘাত আর ত্যাগেই যার জীবন।

সোলতান আহমদ মুক্তিযোদ্ধা
০১৮৬৬-৪৬৪১০৬
(মুজিব বাহিনী, ১নং সেক্টর, চট্টগ্রাম,)
হ্নীলা, টেকনাফ, কক্সবাজার।