মেয়াদোত্তীর্ণ ও অবৈধ ওষুধ বিক্রির দায়ে কক্সবাজারে ১৪ টি ফার্মেসিকে ৮ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

কক্সবাজার প্রতিনিধি :
নিবন্ধনবিহীন,মেয়াদোত্তীর্ণ ও আমদানি নিষিদ্ধ ওষুধ বিক্রি এবং মজুদের দায়ে কক্সবাজারে ১৪ টি ফার্মেসিকে ৮ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা, ও ১০ লাখ টাকার ওষুধ জব্দ করেছে র‌্যাবেরভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) র‌্যাবের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদআনিসুর রহমান, ঔষুধ প্রশাসন অধিদপ্তরের ওষুধ সুপার রুমেল মল্লিক ও র‌্যাব-১৫ এর সহকারীপুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী’র নেতৃত্বে শহরের হাসপাতাল সড়ক, খানেকাহ মসজিদ রোড ও বাজারঘাটা এলাকা ও হোটেল মোটেল জোনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। যা চলে সকাল ১০টা থেকে বিকেল ৪টাপর্যন্ত। অভিযানের সংবাদে হাসপাতাল সড়কের অধিকাংশ ফার্মেসি বন্ধ করে দেয় ফার্মেসিমালিকরা। অভিযানে নিবন্ধনবিহীন, মেয়াদোত্তীর্ণ ও আমদানি নিষিদ্ধ ওষুধ বিক্রি এবং মজুদের দায়ে কক্সবাজার সার্জিক্যালকে ৩০ হাজার, আশরাফ মেডিকোকে ৩০ হাজার, নিলুফা মেডিকোকে ২৫ হাজার, মেসার্স নাফ মেডিকোকে ৭০ হাজার, রামু প্লাস মেডিকোক ৫০,হাজার, মেসার্স প্রেসক্রিপশনকে ২ লাখ, মেসার্স আর আর ফার্মেসীকে ৫০ হাজার,  ব্রাদার্স মেডিকোকে ৫০ হাজার,
(যার মামলা নং-৪০/২০২১) , পপুলার ফার্মেসীকে ৩০ হাজার (যার মামলা নং-৪১/২০২১) , শাহাব ফার্মেসীকে ৫০ হাজার, মায়ের স্বপ্ন মেডিকেল হলকে ৩৫ হাজার, মেসার্স বৈশাখী ফার্মেসীকে ২০ হাজার, সাফা মারওয়া মেডিকেল হলকে ৪০ হাজার ও বিএন ফার্মেসীকে ২ লাখ জরিমানা করা হয়।
mobile court 16 02 21. pharmacy. TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর

mobile court 16 02 21 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
এসময় ফার্মেসিগুলোতে বিভিন্নপ্রকার বিক্রয় নিষিদ্ধ প্রায় ১০ লাখ টাকার অবৈধ ওষুধ জব্দ করা হয়। জব্দকৃত ওষুধ ধ্বংস করার নির্দেশ দেয়া হয়।

ভবিষ্যতে জনস্বাস্থ্যের সুরক্ষার্থে র‌্যাবের এ ধরনের অনুমোদনহীন নকল ঔষধপ্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে বলে জানায় র‌্যাবের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদআনিসুর রহমান।