মেহেরনামা উচ্চ বিদ্যালয়ে শোক দিবস উপলক্ষ্যে শিক্ষকদের বঙ্গবন্ধু’র অসমাপ্ত আত্মজীবনী উপহার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

নিজস্ব প্রতিবেদক : পেকুয়া উপজেলার মেহেরনামা উচ্চ বিদ্যালয়ে জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস নানা কর্মসুচির মধ্যদিয়ে শনিবার পালিত হয়েছে। সকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও দোয়া মাহফিল। অনুষ্ঠানে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বিদ্যালয়ের সকল শিক্ষকদের মাঝে জাতির পিতা বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী উপহার দেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি ও পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য নাছির উদ্দীন বাদশা।
মেহেরনামা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামশুদ্দোহার সভাপতিত্বে এদিন গ্রামীণ জনপদের এতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মেহেরনামা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে সামাজিক দূরুত্ব বজায় রেখে আলোচনা সভা ও দোয়া মাহফিল আলোচনা সভা এবং ১৫ আগষ্টের নিহতদের স্মরনে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে প্রধান অথিতির বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা নাছির উদ্দীন বাদশা।
অনুষ্ঠানে ম্যনেজিং কমিটির সদস্য, সকল শিক্ষক শিক্ষিকা, অভিভাবক, এবং কর্মচারী ও এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।
মেহেরনামা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সমাজকর্মী নাছির উদ্দীন বাদশা বলেন, লাল সবুজের পতাকাবাহি স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনা শিক্ষার্থীদেরকে জানাতে হবে। স্বনির্ভর বাংলাদেশ গড়ার পেছনে আওয়ামীলীগের সংগ্রামের ইতিহাসও নতুন প্রজন্মকে জানাতে হবে। সেইজন্য আমি সবার আগে বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী সবার হাতে তুলে দিয়েছি জাতির পিতার অসমাপ্ত আত্মজীবিনী। যার মাধ্যমে শিক্ষকরা অজ্ঞিত জ্ঞান শিক্ষার্থীদের মাঝে ছড়াতে পারবে। ##