মৃত্যু তোমাকে দাওয়াত দিলাম পারলে সিজদা অবস্থায় আইসো..মৃত্যুর ১ সপ্তাহ পূর্বে শামীমের ফেইসবুক স্ট্যাটাস

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

টেকনাফে মোটর সাইকেল দূঘর্টনায় নিহত কলেজ ছাত্রের ফেইসবুক স্ট্যাটাস

নুরুল করিম রাসেল :
মৃত্যু তোমাকে দাওয়াত দিলাম পারলে সিজদা অবস্থায় আইসো। মৃত্যুর এক সপ্তাহ আগে গত ৩১ জানুয়ারী নিজের ফেইসবুক টাইমলাইনে এমন স্ট্যাটাসে লিখেছিলেন শামীম। এর কয়েকদিন আগে লিখেন, কবর এমন এক ঘর যেখানে ধনী গরীব সকলেই সমান পার্থক্য শুধু নেক আমলের। তারও কয়েকদিন আগে ২০ জানুয়ারী ফেইসবুকে কাফনের কাপড়, আগরবাতির ছবি দিয়ে লিখেন এগুলোই হলো আমাদের জীবনের শেষ উপহার।

বৃহস্পতিবার সন্ধা ৭টার দিকে মোটর সাইকেল দূর্ঘটনায় নিহত হন কক্সবাজার সিটি কলেজ ছাত্র টেকনাফের মো: শামীম(২০)। মৃত্যুর পর তার বন্ধুরা ফেইসবুকে এধরনের একের পর এক স্ট্যাটাস আবিস্কার করেন। এতে অনেকেই লিখেন তাহলে কি বন্ধু তুমি মৃত্যুকে চিনতে পেরেছিলে।

নিহত শামীম টেকনাফ সদর ইউনিয়নের হাজাম পাড়া এলাকার আবু সিদ্দিক মিস্ত্রীর ছেলে। সে কক্সবাজার সিটি কলেজের ছাত্র ছিল। এসময় ফিরোজ(২২) নামে অপর আরোহী মারাত্মক ভাবে আহত হয়। তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারে প্রেরন করা হয়েছে। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামীমকে মৃত ঘোষনা করেন। এদিকে শামীমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার ও বন্ধুবান্ধবদের মাঝে শোকের ছায়া নেমে আসে।