ফারুক আহমদ,উখিয়া :
মুক্তিযোদ্ধা কোটা অবিকৃত অবস্থায় অব্যাহত রাখা ও কোটা বিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর আলোকে সোমবার (২৩ এপ্রিল) উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নিকারুজ্জমান চৌধুরীর নিকট স্বারকলিপি প্রদান করা হয়েছে।মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড উখিয়া উপজেলা শাখার নেতৃবৃন্দরা প্রধান মন্ত্রী বরাবরে এ স্বারকলিপি প্রেরণ করেছে।
বীর মুক্তিযোদ্ধাদের সম্মান অক্ষুন্ন ও মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষা আইন, যুন্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত এবং চাকুরীর কোটা প্রচলন রাখার দাবী জানানো হয় উক্ত স্বারকলিপিতে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট প্রধানমন্ত্রী বরাবরে স্বারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কক্সবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এম.আলা উদ্দিন। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড উখিয়া উপজেলা শাখার আহবায়ক সাংবাদিক রতন কান্তি দে,যুগ্ম আহবায়ক মাসুদ আমিন শাকিল, সদস্য জায়নাল আবেদীন,নুরুল আমিন ও অন্যান্য সদস্যগন।
ছবি আছে
