মুক্তকথা : ইন্ডিয়ার একক আধিপত্যের বদলে অন্যকোন পরাশক্তিকে মেনে নেওয়ার কোন যৌক্তিক কারন ও নেই

লেখক: লেখক : এ কে এম মঞ্জুরুল করিম
প্রকাশ: ২ years ago

২০২৪,১৯৯০এর সৈরাচার বিরুধী আন্দোলনের সকল শহীদানের আত্মার মাগফেরাত ও যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে অংশগ্রহণ করেছেন সকলের প্রতি শ্রদ্ধা।১৬জুলাই আবু সাইদের মৃত্যু ও তার বোনের আর্তনাদ এখনো শুনতে পাই।
২০২৪ এর আন্দোলনে দেশের মেজরিটি ছাত্রের রক্তক্ষয়ী আন্দোলনে রাস্তায় নেমে এসেছিল দেশের সকল পেশা শ্রেণীর মানুষ এমনকি আওয়ামীলীগের বন্চিত-নিপীড়িত শ্রেণীর ও মৌন সমর্থন ছিল। ৫তারিখ ভোরে আল্লাহ্’র কাছে সাহায্য চেয়েছি যেন আর কোন আন্দোলনরত ছাত্র-জনতার প্রাণ না ঝরে,আন্দোলন কে প্রকাশ্য সমর্থন করি।সেদিন শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়লেন।আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম একজন পরাক্রমশালী ফ্যাসিস্টের বিদায়ে।দেশবুজি এবার শৃংখলার মধ্যেআসবে,ন্যায়বিচারহবে-আশাবাদী হয়।
💥💥পরবর্তী ৪৮ঘন্টার ঘটনা প্রবাহ আমাকে বাকরুদ্ধ করে।জন্ম নেয় মনে অগণিত প্রশ্ন।
মহান স্বাধীনতা যুদ্ধে বংগবন্ধু দেশকে নেতৃত্ব দিয়েছেন,তাঁর প্রতি শ্রদ্ধা থাকা উচিত।তাঁর মেয়ে শেখ হাসিনা অপরাধ করে থাকলে তার বিচার না করে ছেড়ে দিলেন কেন?আওয়ামীলীগের কুখ্যাত সেক্রেটারীকেও প্লেনে দেখা গেল!ভাবতেপারি এই ছাত্র-গণআন্দোলনের প্রকৌশলীরা কৌশলগত কারনে বা রক্তপাত এড়াতে প্রধান দু অভিযুক্তকে দেশ ছাড়তে দিয়েছেন।
🇧🇩কিন্তু গণভবনের লুটপাট,গভীররাতের অগ্নিসংযোগ,৩২নং,অপরাধ যাছাই না করে পুলিশের উপর নির্মমতা,রশিতে ঝুলিয়ে কিলারদের উদযাপন,গণহারে সাইবার বোলিং, ফেসবুকে বয়োবৃদ্দা সাবেক প্রধানমন্ত্রীর কথিত বক্ষবন্দনীর ছবি পোস্ট,হলদখল,”বকুলফুল”খ্যাত জলেরগানের আনন্দসহ এ আন্দোলনে অংশগ্রহণকারী অমুসলিম নাগরিকের ঘরবাড়িতে অকল্পনীয় লুটপাট, ফাইভস্টার হোটেলের ৫২ স্টাফকে জীবন্ত পুড়ানো আরো কত ঘটনার কোন উত্তর পাইনা।হয়ত মন ভেংগেছে আরো অনেকের।
এ আন্দোলন আফগানদের স্বসত্র কয়েকবছরের আন্দোলন নয় যে অটো-রাইফেল হাতে ধুলোমাখা বিপ্লবীরা প্রেসিডেন্ট প্যালেসের খাবার খাচ্ছে।আফগান যুদ্ধজয়ী বিপ্লবীরাওতো রাস্ট্রের এত ম্যাসাকার করেনি!ওরাইতো আমেরিকান সেনা,আফগান সেনা,শাহ মাসুদপুত্রের অত্যাধুনিক বাহিনীকে পরাজিত করে বিপ্লব জিতেছে।আর রক্তমাখা দুখী এ দেশে সৈরাচার পতন পরবর্তী কি দেখলাম?যারা বিপ্লব বুকে ধারন করে তাদের রাস্ট্রের প্রতি অনেক মায়া থাকার কথা।তবে এই পরিকল্পিত হামলা যারা করেছে এরা কারা?আধুনিক জমানায় এসব উত্তর মিলবে একদিন এবং অন্তর্বর্তী সরকারকে দ্রুত এ বিষয় খোলাসা করতে হবে।ইউনুচ স্যার নিশ্চয় উপযুক্ত প্রমাণ ছাড়া প্রতিপক্ষকে দায় দেবার লোক নন।
🇧🇩৮ তারিখের অন্তর্বর্তীকালীন সরকারে ছাত্রদল,ছাত্র ইউনিয়নের প্রতিনিধি রাখা গণতান্ত্রিক ছিল যেহেতু তাদেরও বিশাল অবদান আছে।শপথ অনুষ্টানে বিএনপি মহাসচিবের বিমর্ষ চেহারা কি কিছু ইংগিত করে?তারাতো ১ম বা ২য় সংখ্যাগরিষ্ট দল।অভিযুক্ত আওয়ামীলীগের নেতা-কর্মীদের বাদ রেখে ক্লীন ইমেজের আওয়ামীলীগ, জামায়াত,জাতীয়পার্টিসহ সকল দলমতের মানুষের অংশগ্রহণই একটি স্থিতিশীল বাংলাদেশ গড়তে পারে।ইন্ডিয়ার একক আধিপত্যের বদলে অন্যকোন পরাশক্তিকে মেনে নেওয়ার কোন যৌক্তিক কারন ও নেই।

লেখক :

এ কে এম মঞ্জুরুল করিম

টেকনাফ