হাকিম ডাকাতের কথিত সহযোগী মাদক কারবারী ও সন্ত্রাসী রোহিঙ্গা আজিজ কে মাদক মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
শাহপরীরদ্বীপ পুলিশ ফাঁড়ীর সদস্যরা মাঝের পাড়া এলাকায় একটি মাদকের আড্ডা থেকে তাকে গ্রেফতার করেছে বলে জানা গেছে।
অভিযানে নেতৃত্ব দানকারী শাহপরীরদ্বীপ পুলিশ ফাঁড়ীর এ এস আই হান্নান সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, টেকনাফ থানার একটি মাদক মামলার গ্রেফতারী পরোয়ানায় তাকে গ্রেফতার করে একই দিন তাকে থানায় সোপর্দ করা হয়। পরে তাকে কারাগারে প্রেরন করা হয়েছে।
তার বিরুদ্ধে মাদক, মানব পাচার সহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
ধৃত মো. আজিজ শাহপরীরদ্বীপ মাঝের পাড়া এলাকায় বসবাসকারী সালেহ আহমদের ছেলে।
স্থানীয়রা জানান, আলোচিত রোহিঙ্গা হাকিম ডাকাতের অন্যতম সহযোগী হিসাবে এলাকায় আজিজের পরিচিতি রয়েছে।
