মার্কিন সেনাবাহিনীতে তৃতীয় লিঙ্গ নিষিদ্ধের ঘোষণা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

টেকনাফ টুডে ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সেনাবাহিনীতে কোনোভাবেই কাজ করতে পারবে না তৃতীয় লিঙ্গের মানুষেরা। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের নীতি উল্টে তিনি এ ঘোষণা দিলেন। ওবামা প্রশাসন গত বছর সেনাবাহিনীতে আনুষ্ঠানিকভাবে তৃতীয় লিঙ্গের মানুষদের অন্তর্ভুক্ত করার নীতি নিয়েছিল।

ট্রাম্প আমলে এসে আগের সরকারের সেই পরিকল্পনা ছয় মাসের জন্য স্থগিত করেছিলেন বর্তমান প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস। আর এখন প্রেসিডেন্ট ট্রাম্প বুধবার এক টুইটে তৃতীয় লিঙ্গের মানুষদের সেনাবাহিনীতে না নেয়ার কথা বললেন।

টুইটে ট্রাম্প বলেন, ‘আমাদের সামরিক বাহিনীকে যুদ্ধ জয়ের চূড়ান্ত লক্ষ্যের দিকে দৃষ্টি রেখেই এগিয়ে যেতে হবে। তাদের ওপর বিপুল ডাক্তারি খরচের বোঝা চাপানো কিংবা কোনো বিঘ্ন ঘটতে দেয়া যায় না।’

কয়েকজন রিপাবলিকানও সামরিক বাহিনীতে তৃতীয় লিঙ্গের মানুষদের কাজ করার বিরোধিতা করছেন।

মার্কিন বাহিনীতে ১২ লাখ সক্রিয় সদস্যের মধ্যে ২৪৫০ জন তৃতীয় লিঙ্গের মানুষ আছে বলে জানিয়েছে একটি গবেষণা সংস্থা। বিবিসি।