সংবাদ বিজ্ঞপ্তি : মানসিক রোগীদের তহবিল (মারোত) নয়াপাড়া শাখার মাসিক সমাবেশ মঙ্গলবার রাত ৯টায় সাবরাং নয়াপারা রিজিওন এর কাউন্সিলর এবং কেন্দ্রীয় সহ-সভাপতি ঝুন্টু বড়ুয়ার সভাপতিত্ব্বে অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন মারোত কেন্দ্রীয় কমিটির সভাপতি আবু সুফিয়ান।
মারোত মৌলভীবাজার রিজিওন এর কাউন্সিলর এবং কেন্দ্রীয় বস্ত্র সম্পাদক এবাদুল করিম রনির সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ এর সাবেক খতিব, বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী এবং মারোত এর দাতা সদস্য মৌলানা শব্বির আহমদ, ব্যাংক এশিয়ার ম্যানেজার হারুনুর রশিদ, মারোত কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, সহ সাংগঠনিক সম্পাদক সুব্রত দেবনাথ, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোবারক হোসেন।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট পল্লী চিকিৎসক মুনীর নেওয়াজ,মারোত নয়াপাড়া রিজিওন এর সদস্য জয়নাল আবেদীন, পল্লী চিকিৎসক মামুনুর রশীদ পারভেজ, মোহাম্মদ আবদুল্লাহ, মোহাম্মদ হোসাইন আমিরী প্রমুখ। সভায় বক্তাগন মানসিক রোগীদের কল্যাণে যে কোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকার আহবান জানান।
