বার্তা পরিবেশক : মানসিক রোগীদের তহবিল মারোত এর প্রধান পৃষ্টপোষক ডাঃ টিটু চন্দ্র শীল টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে পদোন্নতি পাওয়ায় মারোতের সদস্যবৃন্দের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
এ উপলক্ষে এক সংবর্ধনা সভা সংগঠন এর সভাপতি আবু সুফিয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংবর্ধিত অতিথির সাথে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেন মারোত প্রধান উপদেষ্টা অধ্যাপক সন্তোষ কুমার শীল, উপদেষ্টা সাইফুল ইসলাম, সহসভাপতি ঝুন্টু বড়ুয়া, সেক্রেটারি রাজু পাল, সহসাংগঠনিক সম্পাদক মিরাস উদ্দিন, অর্থ সম্পাদক আজিম উদ্দিন, বস্ত্র সম্পাদক এমাদুল করিম রনি প্রমুখ।
সংবর্ধিত অতিথি তার বক্তৃতায় বলেন মারোত এর সকল মানবতার কাজে সার্বিক সহযোগিতা করা হবে,শীত নিবারনে মানসিক রোগী দের জন্য প্রয়োজনীয় শীতবস্ত্র প্রদানের আশ্বাস প্রদান করেন।
প্রধান উপদেষ্টা অধ্যাপক সন্তোষ কুমার শীল সংবর্ধিত অতিথি র প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
