মানিকপুর আওয়ামী লীগের প্রয়াত সভাপতি মুজিব চৌধুরী পরিবারকে উপজেলা চেয়ারম্যানের অনুদান

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

এম.জিয়াবুল হক,চকরিয়া : চকরিয়া উপজেলার সুরাজপুর মানিকপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রয়াত সভাপতি ও উপজেলা আওয়ামীলীগ নেতা মুজিবুর রহমান চৌধুরীর অভাবগ্রস্ত পরিবারের পাশে দাঁিড়য়েছেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ ফজলুল করিম সাঈদী। ঘোষনা দিয়েছেন বর্তমানে উচ্চ শিক্ষা অর্জনরত মুজিব চৌধুরীর বড়ছেলের লেখাপড়ার খরচ তিনি ব্যক্তিগত তহবিল থেকে দেবেন। এরই আলোকে গতকাল মরহুম মুজিবুর রহমান চৌধুরীর সহ-ধর্মীনির হাতে ব্যক্তিগত অনুদানের একটি অংকের টাকা তুলে দিয়েছেন উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী।
জানা গেছে, মুজিবুর রহমান চৌধুরী ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের রাজনীতিতে একটি পরিচিতি মুখ। দলের দু:সময়ে তিনি ছিলেন রাজপথের অগ্রসৈনিক। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল থেকে আমৃত্যু দলের জন্য নিবেদিতভাবে কাজ করেছেন সুরাজপুর মানিকপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রয়াত সভাপতি মুজিবুর রহমান চৌধুরী। তিনি আমৃতু দলকে সবকিছু বিলিয়ে দিলেও বিনিময়ে তিনি দলের কাছে তেমন কিছু পাননি। এমনকি দলের সুসময়ে তিনি দলের বা সিনিয়র কোন নেতার কাছে সেইধরণের আবদারও করেনি কোনদিন।
নেতাকর্মীদের কাছে জনশ্রæতি আছে, জীবন মৃত্যুর সন্ধিক্ষনে এসে মুজিব আর্দশের এই অগ্রসেনিক চিকিৎসার জন্য দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন করেছিলেন। অবশ্য সেইসময় চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান (বর্তমান সংসদ সদস্য) আলহাজ জাফর আলমের সার্বিক সহযোগিতায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার তহবিল থেকে চিকিৎসার জন্য অনুদান পেয়েছিলেন। পরবর্তীতে কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান এবং তাঁর নেতৃত্বে জেলা আওয়ামীলীগ ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহযোগিতা করেছেন। সহযোগিতা দিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আজিমুল হক আজিম।
এদিকে মুজিবুর রহমান চৌধুরীর মৃত্যুর পর বিগত ক’বছর সময়ে তাঁর পরিবারের পাশে তেমন কেউ দাঁড়াইনি। এমনকি দলের কোন নেতাকর্মী খোঁজ-খবরও নেয়নি। এই বিষয়টি আক্ষেপের সুরে বললেন মুজিব চৌধুরীর পরিবার। এ অবস্থায় প্রয়াত আওয়ামীলীগ নেতা মুজিবুর রহমান চৌধুরীর পরিবারের পাশে দাঁিড়য়েছেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ফজলুল করিম সাঈদী। ঘোষনা দিয়েছেন মুজিব চৌধুরীর বড়ছেলের লেখাপড়া চালিয়ে যেতে তিনি সাধ্যমতো সহযোগিতা দেবেন। এরই আলোকে চকরিয়া উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে মুজিব চৌধুরীর সহ-ধর্মীনির হাতে সরকারি বেতন থেকে প্রাপ্ত একটি অংকের টাকা তুলে দিয়েছেন উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী। আগামী দিনেও সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবেন।