বাহারছড়া ৫নওয়ার্ড আওয়ামী লীগের কর্মী সভায় মাহবুব মোরশেদ ; যেকোন উপায়ে নৌকা প্রতীককে বিজয়ী করতে হবে

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

হেলাল উদ্দিন : টেকনাফের বাহারছড়া ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷ এতে প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের যুগ্নসাধারণ সম্পাদক মাহবুব মোরশেদ বলেন, আসন্ন ইউপি নির্বাচনে বাহারছড়া ইউনিয়নে দলমতের উর্ধ্বে উঠে জননেত্রী শেখ হাসিনার হাসিনা মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় হলবনিয়া বাজারে ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা আওয়ামীলীগের যুগ্নসাধারণ সম্পাদক মাহাবুব মোরশেদ৷
ছাত্র নেতা দারুস সালাম নিশানের পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সাইফুল্লাহ কোম্পানি, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন, আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা খুরশিদ চৌধুরী, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি হুমায়ুন কাদের মেম্বার৷ এসময় বক্তব্য রাখেন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন খোকন, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জাফরুল ইসলাম কালু, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অং চাইলা চাকমা, আওয়মীলীগ নেতা ছৈয়দ হোসাইন, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্নসম্পাদক মোঃ আব্দুল্লাহ ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান প্রমূখ৷ কর্মী সভায় প্রধান অতিথি উপজেলা আওয়ামীলীগের যুগ্নসাধারণ সম্পাদক মাহাবুব মোরশেদ আরো বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য নৌকা প্রতীকে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই। তিনি বলেন, জাতির পিতার কন্যা শেখ হাসিনার হাতে ধরে উন্নয়নের মহাসড়কে আমরা হেঁটে চলেছি। দেশকে তিনি বুকে আগলে রেখেছেন। আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মী সরকারের উন্নয়নের কথা বলার জন্য মানুষের বাড়ি বাড়ি যাবেন। তিনি আরো বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার জয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়।