রফিক মাহামুদ, উখিয়া ॥
মানবপাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন নিশ্চিতের জন্য কক্সবাজার-টেকনাফ সড়কে রোড মার্চ অনুষ্ঠিত হয়েছে। হিউম্যান রাইটস ডিফেন্ডারস্ ফোরাম (এইচআরডিএফ), কক্সবাজার এই রোড মার্চের আয়োজন করেন।
শনিবার সকাল ১০টা থেকে কক্সবাজার বাস টার্মিনাল থেকে শুরু হয়ে বাংলাদেশের শেষ প্রান্ত টেকনাফ পর্যন্ত উক্ত রোড মার্চ অনুষ্ঠিত হয়।
উক্ত রোর্ড মার্চ চলাকালীন সময়ে পথিমধ্যে উখিয়া কোটবাজার, পালংখালী, টেকনাফের হোয়াইক্যং সহ দুই উপজেলার বড় বড় ষ্টেশনে পথসভা অনুষ্ঠিত হয়। উখিয়ার কোটবাজার ষ্টেশনে অনুষ্ঠিত রোর্ড মার্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির আজীবন সদস্য ও জেলা আওয়ামীলীগের প্রভাবশালী সদস্য কবি আদিল উদ্দিন চৌধুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক রূপালী সৈকতের সম্পাদক ফজলুল কাদের চৌধুরী।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইন ও শালিশ কেন্দ্রের কক্সবাজার জেলার ইনভেষ্টিগেশন অফিসার অর্নিবান শাহা, উপ-পরিচালক টিপু সোলতান, হিউম্যান রাইট্স ডিফেন্ডার ফোরামের সম্পাদক এডভোকেট আব্দু শুক্কুর।
এনজিও সংস্থা হেল্প কক্সবাজারের নির্বাহী পরিচালক আবুল কাশেম এম.এ সভাপতিত্বে ও এনজিও কর্মী আনিসুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন হেল্প কক্সবাজারের প্রোগ্রাম ম্যানেজার নুরুল আলম সাদেকী, প্রোগ্রাম ম্যানেজার আলী ইজাব, একাউন্স অফিসার সাইফুদ্দিন, আওয়ামীলীগ নেতা আবুল কাশেম বাবুল ও ছাত্রনেতা আরফাত হোসেন চৌধুরী, এনজিও কর্মী মোঃ ইউসুফ, ডালিয়া, তাহেরা, তসলিমা, রাশেল প্রমূখ।
এসময় বক্তারা বলেন মানবপাচার প্রতিরোধ করতে হলে সমাজের রন্দ্রে রন্দ্রে গণসচেতনা সৃষ্টি করতে হবে। তাহলে সমাজের কেউ মানবপাচারের মত ঘৃনিত রাষ্ট্র বিরোধী কর্মকান্ডের সাতে জড়িত হতে চাইবে না এবং আর কোন মায়ের বুক যেন খালি হয় সে ব্যাপারে সকলের ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার আহব্বান জানান।
