মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী ৪০হাজার ইয়াবাসহ পুনরায় র‍্যাবের হাতে আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী সাগর পথে মায়ানমার হতে ইয়াবা ট্যাবলেট এর একটি চালান এনে বিক্রয়ের জন্য কক্সবাজার জেলার উখিয়া থানাধীন কোটবাজার এলাকার কক্সবাজার টু টেকনাফ হাইওয়ে সড়ক সংলগ্ন একটি ষ্টুডিওর সামনে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২০ এপ্রিল ২০২২ ইং তারিখ ১০৩০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ কামাল উদ্দীন (৩৮), পিতা-মোঃ বশির আহাম্মদ, সাং-পূর্ব বালুখালী, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার’কে আটক করে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আসামীর দেখানো ও তার নিজ হাতে বের করে দেয়ামতে স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ৩৯,৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীদেরকে গ্রেফতার করা হয়।
21 04 2022 Yava 40000 1 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ মায়ানমার সীমান্ত হতে ইয়াবা সরবরাহকারী সিন্ডিকেটের মাধ্যমে ইয়াবা সংগ্রহ পূর্বক স্বল্পমূল্যে ক্রয় করে পরবর্তীতে তা বেশি মুনাফা লাভের আশায় টেকনাফ, কক্সবাজার, চট্টগ্রাম এবং ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক ব্যবসায়ীদের নিকট পাচার করে আসছে এবং উক্ত আসামী ইয়াবা পাচারে সবসময়ই নিত্যনতুন কৌশল অবলম্বন করে ইয়াবা পাচার করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১ কোটি ২০ লক্ষ টাকা।

উল্লেখ্য যে, সিডিএমএস পর্যালোচনা করে গ্রেপ্তারকৃত আসামী বিরুদ্ধে সিএমপি আকবর শাহ্ থানায় ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৯(খ) ধারায় ০২টি মামলা পাওয়া যায়।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।