মাদক বিরোধী অভিযান জোরদারে সাংবাদিক সমাজকে লেখনীতে ভূমিকা পালন করতে হবে..রেজাউল করিম

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

এম.জিয়াবুল হক, চকরিয়া :
দৈনিক রূপালী সৈকত পত্রিকার নির্বাহী সম্পাদক, সাবেক চকরিয়া উপজেলা চেয়ারম্যান ও কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রেজাউল করিম বলেছেন- মাদক নামক ভয়ংকর মরণ ছোবলে পড়ে ফিলিপাইনের তরুণ প্রজন্ম যখন ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত হয়েছিল, তখন সেখানকার সরকার এক পর্যায়ে কঠোর অভিযান চালিয়ে তা দমনে সক্ষম হয়, বাংলাদেশেও যখন এই অবস্থা, ঠিক তখন জননেত্রী শেখ হাসিনা উদ্যোগ নিয়ে সারাদেশে এখন মাদক বিরোধী অভিযান পরিচালনা করছেন।
তিনি বলেন, ইতোমধ্যে দেশের নামকরা বেশ কয়েকজন মাদক ব্যবসায়ী আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে মৃত্যু মুখে পতিত হয়েছে। সরকারের এ অভিযানের সুদূর প্রসারী সুফল সম্পর্কে লেখকদেরও তাদের লেখনীর মাধ্যমে ইতিবাচক ভুমিকা পালনে এগিয়ে আসা অপরিহার্য। তিনি গতকাল শুক্রবার চকরিয়া ধানসিঁড়ি রেস্তোরায় লেখক সমাজ-চকরিয়া আয়োজিত এক ইফতার আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
দৈনিক সকালের কক্সবাজার পত্রিকার ষ্টাফ রিপোর্টার গণমাধ্যম ব্যক্তিত্ব কে.এম. নাছির উদ্দিন এ আয়োজনে সভাপতিত্ব করেন। শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে এ আয়োজন পরিণত হয় সর্ব শ্রেণীর মানুষের এক মিলন মেলায়। এতে মাহে রমযানের তাৎপর্য সম্পর্কে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আলোচনা করেন-সাহারবিল আনোয়ারুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ¦ মৌলানা রুহুল কুদ্দুস আনোয়ারী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন- প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব এডভোকেট মমতাজুল ইসলাম চৌধুরী, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সদস্য এ.টি.এম. জিয়াউদ্দিন চৌধুরী, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ আন্দোলন, কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট লুৎফুল কবির, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন বাবুল, কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু, জেলা আওয়ামীলীগ সদস্য মিজানুর রহমান, উম্মে কুলসুম মিনু, ডুলাহাজারা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফরিদু উদ্দিন চৌধুরী, চকরিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, লোহাগাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাইসার হামিদ ও চকরিয়া প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মিজবাউল হক বক্তৃতা করেন। এছাড়া চুনতী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবু নঈম আযাদ, চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নুরুল আখের, ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. গিয়াস উদ্দিন, প্রবীণ সাংবাদিক এস.এম. সিরাজুল হক, কামাল হোসেন আযাদ, চকরিয়ায় কর্মরত বিভিন্ন সংবাদ পত্রের প্রতিনিধিবৃন্দ ও এন.জি.ও. কর্মকর্তাবৃন্দ সহ বিপুল সংখ্যক বিশিষ্ট ব্যক্তি এ আয়োজনে অংশগ্রহণ করেন।##