মাদকের জন্য হয়রানি সত্বেও সাতঘরিয়া পাড়ার জয়নালের কৌশলে ইয়াবা পাচার থামছেনা!

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

টেকনাফ টুডে ডেস্ক : মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্সনীতি বাস্তবায়নে আইন-শৃংখলা বাহিনীর অভিযানে হাতে-নাতে আটক এবং বন্দুকযুদ্ধের মধ্যে কৌশলে ইয়াবা পাচার অব্যাহত রেখেছে সাতঘরিয়া পাড়ার লবণ শ্রমিকের আড়ালে থাকা জয়নাল। যে নিজের প্রাণ হাতের মুঠোয় নিয়ে দুঃসাহস দেখিয়ে ইয়াবা পাচারে লিপ্ত রয়েছে।

তথ্যানুসন্ধানে জানা যায়, গত ১২ অক্টোবর উপজেলার হোয়াইক্যং সাতঘরিয়া পাড়ার জনৈক ওমর হাকিমের পুত্র লবণ চাষী জয়নাল জুতার মধ্যে অভিনব কায়দায় ফিটিং করে পাচারের জন্য দক্ষিণ লেদার “ব” আদ্যাক্ষরের ২০ বছর বয়সী এক যুবককে দিয়ে আসে। উক্ত যুবক আতংকে এই মাদকের চালান বহন না করেই আতœসাতের পরিকল্পনা করে। গত ২দিন পর্যন্ত এই মাদকের চালান নিয়ে না যাওয়ায় গত ১৪ অক্টোবর দুপুর সোয়া ১২টারদিকে উক্ত জয়নাল সাতঘরিয়া পাড়ার জনৈক ইয়াবা কারবারী জাহেদের ভয় দেখিয়ে সাড়ে ৩হাজার পিস ইয়াবার চালান শপিং ব্যাগ ভর্তি করে সিএনজিযোগে নিয়ে আসে। এদিকে বিভিন্ন আইন-শৃংখলা বাহিনীর চলমান অভিযানের মধ্যেও দুঃসাহস নিয়ে মাদকের চালান আনা-নেওয়া মাদক বিরোধী সচেতনমহলকে হতবাক করে দিয়েছে।

এই ব্যাপারে অভিযুক্ত জয়নালের নিকট জানতে চাইলে বলেন, আমি এই ধরনের কাজে জড়িত না। এক সময় লবণ মাঠে কাজ করতাম এখন ট্রলি চালায়। নয়াবাজারে আমার সাথে পৃথক ঘটনার জেরধরে আমাকে এই ধরনের ঘটনায় জড়ানো হচ্ছে।

তবে এই ঘটনা ফাঁস হওয়ায় বিপদে পড়ে টাকা-পয়সার ক্ষতি হলে ইয়াবা বহন করতে দেওয়া যুবকের পরিজনের নিকট থেকে আদায় করার হুমকি দেয়। এলাকার কয়েকজন ব্যক্তি জানায়, সে বিভিন্ন জন থেকে খুচরা ইয়াবা কিনে এইভাবেই পাচার করে থাকে।

অপর একটি সুত্রের দাবী,একাধিক মামলার আসামী জাহিদ আতœগোপনে থাকলেও তার মাদক বাণিজ্য পরিচালনা করছে এক সময়ের লবণ শ্রমিক এই জয়নাল। লবণ মাঠে শ্রমিকের কাজ করার সময় এই জয়নাল এবং বহন করতে দেওয়া যুবকের মধ্যে সম্পর্ক গড়ে উঠে। এই সম্পর্কের জেরধরে উক্ত যুবক দিয়ে কৌশলে মাদকের চালান বহনে বাধ্য করা জঘন্যতম অপরাধ ছাড়া কি হতে পারে? উক্ত এলাকার সুশীল সমাজের কয়েকজন ব্যক্তির সাথে এই বিষয়ে আলাপকালে বলেন, চলমান অবস্থায় যারা এখনো মাদকের চালান বহন ও সম্পৃক্ত রয়েছে তাদের ধরে প্রশাসনের হাতে দেওয়া গ্রামবাসীর উচিত বলে মন্তব্য করেন।

এদিকে এই সর্বনাশা মাদকের কারণে প্রতিদিন হাজার হাজার মানুষ বিভিন্নভাবে নাজেহাল ও হয়রানির শিকার হয়ে আসছে। তবুও প্রকাশ্যে কারবারীদের এই ধরনের অপতৎপরতা মেনে নেওয়া যায়না। বর্তমানে মাদকের আস্তানা খ্যাত উক্ত গ্রামের মাদক বিরোধী জনসাধারণ এই কৌশলী মাদক কারবারীকে আইন-শৃংখলা বাহিনীর হাতে সোর্পদ করার দাবী উঠেছে। ###