জাহাঙ্গীর আলম, টেকনাফ :
টেকনাফের হোয়াইক্যং মনিরঘোনায় স্থানীয় গ্রামবাসীরা মাদক মুক্ত সমাজ গঠন করার লক্ষ্যে মাদক প্রতিরোধ সভা করেন। ২৪ ফেব্রুয়ারী জুমার নামাজের পর স্থানীয় ইসলামীয় আজিজুল উলুম মাদ্রাসার কতিব মাওলানা আব্দুল বারীর সভাপত্বিতে,প্রধান অথিতি ছিলেন,১ নং ওয়ার্ডের ইউপি সদস্য হাজ্বি জালাল আহমদ,বিশেষ অথিতি,স্থানীয় মনিরঘোনা দুই গ্রামের,পাড়ার সরর্দার জহির আহমদ ও ইসলাম সরর্দার।সভায় বক্তব্য রাখেন,স্থানীয় গ্রামের,মৌলানা,আব্দুসালাম,নুরুল ইসলাম,মোস্তাক আহমদ,রশিদ আহমদ,নুরু হোসন,জাহাঙ্গীর আলম,সিরাজ,মোঃ তৈয়ব,খালেদুজ্জামান রুবেল,আবুল মন্জুর,আব্দুল গফুর,জাফর আলম,হাফেজ আহমদ,আব্দুল খলিল,রকিম আলী,মানিক।সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন,হাফেজ জালাল উদ্দিন।অনুষ্ঠান পরিচালনা করেন,বেলাল উদ্দিন।স্থানীয়রা আলোচনায় বলেন,আমাদের পার্শবর্তী গ্রাম ২নং ওয়ার্ডের তুলাতলী ও খারাংগ্যাঘোনা গ্রাম দুটি বার্মার সীমান্তর কাছাকাছি সহজে সেখান থেকে এলাকার চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীরা ইয়াবার চালান এনে গ্রামের বিভিন্ন বাড়িতে রাখেন।এবং বেশ কয়েকটি বাড়িতে ইয়াবা বেচা কিনা করে।এবং বিভিন্ন স্থান থেকে অপরিচিত লোকজন এসে আমাদের গ্রামে বিভিন্ন অপকর্ম সুসংগঠিত করে যাচ্ছে ও এলাকার নিরহ ছেলেদের কে টাকার লোভে পেলে দেশের বিভিন্ন স্থানে ইয়াবার চালান মাদক ব্যবসায়ীরা পাঠাচ্ছে।এরফলে অনেকেই ইয়াবা সহ আইনশৃংখলা বাহিনীর হাতে আটক হয়ে জেল কাটতেছে।দিন দিন আমাদের যুবক ছেলেরা মাদকের সাথে সমপৃক্ত হয়ে নষ্ঠ হচ্ছে তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ্য হয়ে ভয়ানক মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে।সভায় স্থানীয় গ্রামের মুরিব্বীরা মাদক প্রতিরোধ করার জন্য স্থানীয় যুবক ছেলেদের কে গ্রাম পাহারা দেওয়ার জন্য যুবকদের দায়িত্ব বন্টন করে দেন।স্থানীয়রা মাদক প্রতিরোধ সভা শেষে হোয়াইক্যং পুলিশ ফাঁড়িতে গিয়ে ফাঁড়ির আইসি,এস আই রিপন কুমার দাশের সাথে সৌজন্য সাৎক্ষাত করেন।সমাজ থেকে মাদক সেবন ও মাদক ব্যবসা নির্মুল করার জন্য পুলিশের সার্বিক সহযোগিতা কামনা করেন । হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির আইসি, এস আই রিপন কুমার দাশ, সমাজের লোকজনদের সাথে সৌজন্য সাৎক্ষাত কালে সমাজ থেকে মাদক প্রতিরোধ করা জন্য স্থানীয়দের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। মাদক প্রতিরোধ করার লক্ষ্যে সমাজের মানুষদের এমন একটি সুন্দর ঐক্যবদ্ধ, উদ্দ্যেগ দেখে আইসি এস আই,রিপন কুমার দাশ সকলকে ধন্যবাদ জানান।মাদক প্রতিরোধ সভাটি অনুষ্ঠিত হয়ে ইসলামীয় আজিজুল উলুম মাদ্রাসায় অবস্থিত মনিরঘোনা কেন্দ্রীয় জামে মসজিদে এবং উপস্থিত সকলে সমাজ থেকে মাদক প্রতিরোধ করার জন্য ওয়াদা বদ্ধ হয়।
