টেকনাফ টুডে ডেস্ক : কক্সবাজারের মহেশখালীতে বজ্রপাতে কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। উপজেলার কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়ায় রবিবার (২৩ অক্টোবর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত মো. শাকিব ৯ নম্বর ওয়ার্ড সোনাদিয়া দ্বীপের বাসিন্দা ছিলেন। তিনি কক্সবাজার সিটি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষে পড়তেন।
কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বাবার সঙ্গে পশ্চিমের সাগরে মাছ ধরতে যায় শাকিব। হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মহেশখালী থানার পরিদর্শক (ওসি) প্রণব চৌধুরী জানান, মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে।
সুত্র : প্রতিদিনের বাংলাদেশ।
