নিজস্ব প্রতিনিধি, উখিয়া :
টেকনাফ-কক্সবাজার সড়কের মরিচ্যা যৌথ চেকপোষ্টে একটি যাত্রীবাহি সিএনজিতে তল্লাশী চালিয়ে ৭হাজার ৭০পিচ ইয়াবাসহ ২ পাচারকারীকে আটক করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারগামী সিএনজির দুই যাত্রীর শরীরে তল্লাশী চালিয়ে ৭হাজার ৭০পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় সিএনজি যাত্রী টেকনাফের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া এলাকার মোঃ হোসেনের পুত্র নুর আহমদ(৪৫) ও একই এলাকার আলী হোসেনের স্ত্রী নুরেশা কে আটক করা হয়।
ধৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে রামু থানায় সোপর্দ্য করা হয়েছে বলে জানিয়েছেন ৩৪ বিজিবি ব্যাটালিয়নের মরিচ্যা চেকপোষ্টের দায়িত্বপ্রাপ্ত নায়েব সুবেদার নজরুল ইসলাম।
