মরিচ্যা চেকপোস্টে চিপস ও চানাচুর বোঝাই কাভার্ডভ্যান হতে ৭০হাজার ইয়াবাসহ চালক-হেলপার আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

মুহাম্মদ জাহাঙ্গীর আলম : রামু মরিচ্যা চেকপোস্টে দায়িত্বরত ৩০বিজিবি জওয়ানেরা টেকনাফ হতে শহরগামী পটেটো চিপস ও চানাচুর বোঝাই কাভার্ডভ্যান তল্লাশী করে ৭০হাজার পিস ইয়াবাসহ মাদক পাচারকারী চালক-হেলপারকে আটক করেছে।

সুত্র জানায়,৬আগষ্ট সকাল সাড়ে ৯টারদিকে টেকনাফ হতে শহরগামী একটি কাভার্ডভ্যান (নং-চট্টমেট্টো-ট-১১-৫৬৬২) কক্সবাজারস্থ রামু ৩০বিজিবি পরিচালিত মরিচ্যা যৌথ চেকপোস্টে পৌঁছলে দায়িত্বরত জওয়ানেরা যানবাহনযোগে মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে চালক ও হেলপারের নিকট জ্ঞিাসাবাদ করে জানতে চান। তারা অস্বীকার করায় কাভার্ডভ্যানটি তল্লাশী করে চালকের কেবিনের নীচে কোমল পানীয় বোতলের মধ্যে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ১৫টি বোতলের মধ্যে ২ কোটি ১০লক্ষ টাকা মূল্যের ৭০হাজার পিস ইয়াবাসহ নোয়াখালীর চরদরবেশের মোঃ ফেরদৌসের পুত্র চালক মোঃ শরিফ উল্লাহ (২৫) এবং ভোলা চরফ্যাশনের চরআইচা গ্রামের আব্দুল আজিজ পলোয়ানের পুত্র হেলপার সাদ্দাম হোসেন (৩১) কে আটকসহ ২৫লক্ষ টাকা মূল্যমানের কাভার্ডভ্যান ও তাদের ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

রামু ৩০বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল ইব্রাহীম ফারুক (এএসসি) জানান, জব্দকৃত ইয়াবা ট্যাবলেট, কাভার্ডভ্যান এবং মোবাইল ফোনসহ নিয়মিত মামলার মাধ্যমে ধৃতদের রামু থানায় হস্তান্তর করা হয়েছে। ###