: কক্সবাজারের রামু-মরিচ্যা বিজিবির যৌথ চেক পোস্টে মুবিনা নামের এক এনজিও কর্মীকে ৯শ ৫০পিচ ইয়াবাসহ আটক করেছে বিজিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজেকে এনজিও কর্মী বলে পরিচয় দেন।
মুবিনা ইয়াসমিন চকরিয়া উপজেলার খুটাখালী এলাকার বাসিন্দা বলে জানা গেছে। রবিবার দুপুরে মুবিনা ইয়াসমিনকে রামু থানায় সোপর্দ করেছে বিজিবি।
